আন্তর্জাতিক

Asim Munir: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাক সেনাপ্রধান

এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়া হল। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে এ ধরনের হুমকি বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা

Truth of Bengal: আমেরিকার ফ্লরিডায় দাঁড়িয়ে ভারতকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। শুধু তাই নয়, তিনি বলেন, পাকিস্তান যদি ধ্বংসের পথে এগোয়, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়া হল। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে এ ধরনের হুমকি বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Asim Munir)।

আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ ভারতীয় দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা এআইএফএফ-র

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাক সংঘাতের প্রেক্ষিতে মুনির গত দু’মাসে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন। ফ্লরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে পাকিস্তানের পরমাণু শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।’ এরপর ভারতের প্রসঙ্গ টেনে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে হুমকি দেন মুনির। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে চলতি বছরের এপ্রিল মাসে চুক্তি স্থগিত করেছিল ভারত। মুনির বলেন, ‘ ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ সম্পূর্ণ হবে, ১০টি মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব।’ তাঁর দাবি, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই এবং সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় (Asim Munir)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

শুধু জল নয়, সামরিক শক্তি নিয়েও ভারতের প্রতি কটাক্ষ করেন পাক সেনাপ্রধান। বলা বাহুল্য, দ্বিতীয়বার মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘বন্ধু’ নরেন্দ্র মোদির দেশকে সরাসরি আসিম মুনি হুমকি দেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা।অন্যদিকে সিন্ধু নদ ও এর উপনদীর জলের উপর পাকিস্তানের কৃষির ৮০ শতাংশ নির্ভরশীল। চুক্তি স্থগিত হওয়ার পর থেকেই পাকিস্তান এ নিয়ে আন্তর্জাতিক মহলের সহানুভূতি চাইছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে সন্ত্রাস চলতে থাকলে জল ও রক্ত একসঙ্গে বইবে না। এই পরিস্থিতিতে মুনিরের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু হুমকি ভারত-পাক উত্তেজনা আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে (Asim Munir)।

Related Articles