বাগান শিবিরে খুশির খবর, কন্যাসন্তানের বাবা হলেন শুভাশিস
বর্তমানে কস্তুরি ও তাঁর সদ্যজাত শিশু ভালই আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
Truth of Bengal: খুশির খবর এল মোহনবাগান শিবিরে। গত শনিবার ডুরান্ড কাপে ডায়মন্ডহারবারকে ৫-১ গোলে হারানোর দিন রাতেই শুভাসি ও কোস্তুরি ছেত্রীর কোল আলো করে পৃথিবীর আলো দেখলেন এক কন্যা সন্তান। বর্তমানে কস্তুরি ও তাঁর সদ্যজাত শিশু ভালই আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।(Subhasish Bose)
[আরও পড়ুনঃ Jai Johar: ৩ লক্ষাধিক আদিবাসী প্রবীণকে ‘জয় জোহার’ প্রদান রাজ্যের]
প্রসঙ্গত, ২০২৪-২৫ মরসুমে সবুজ-মেরুন জার্সিতে অধিনায়ক হিসেবে আইএসএল-র দুটো ট্রফিই ঘরে তুলেছিল মোহনবাগান। তারপর ট্রফি জয়ের শেষেই আনন্দের সংবাদটা সকলের সামনে শেয়ার করেছিলেন বাগান অধিনায়ক। শুভাশিস ও কস্তুরি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০২১ সালে।(Subhasish Bose)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বাগান অধিনায়কের বাবা হওয়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই মেরিনার্স সমর্থকদের পাশাপাশি শুভাশিস তাঁর স্ত্রী কস্তুরি এবং সদ্যজাত শিশুকে শুভেচ্ছায় ভরিয়ে দেন বসু দম্পতিদের অসংখ্য শুভাকাঙ্খী-ও।(Subhasish Bose)




