IFA: আপাতত দুই ম্যাচের জন্য রঞ্জনকে সাসপেন্ড করল আইএফএ
যদি তা করতে রঞ্জন ভট্টাচার্য যদি রাজি না হন, সেক্ষেত্রে তাঁকে কোচের পদ থেকে আজীবন নির্বাসিত করা হবে আইএফএ-র পক্ষ থেকে।
Truth Of Bengal: সম্প্রতি কলকাতা প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি নিয়ে আইএফএ-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার অফিসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকে আলোচনার পর আইএফএ কর্তারা এই সিদ্ধান্ত নেন, আইএফএ-র বিরুদ্ধে এমন মন্তব্যের জন্য আপাতত দুই ম্যাচের জন্য সাসপেন্ড করা হল সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যকে।(IFA)
আরও পরুনঃ West Bengal: এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানে না রাজ্য সরকার
এখানেই শেষ নয়, আইএফএ-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাংবাদিক সম্মেলন করে আইএফএ-র বিরুদ্ধে করা মন্তব্যের জন্য নিজেকে ক্ষমা চাইতে হবে। যদি তা করতে রঞ্জন ভট্টাচার্য যদি রাজি না হন, সেক্ষেত্রে তাঁকে কোচের পদ থেকে আজীবন নির্বাসিত করা হবে আইএফএ-র পক্ষ থেকে।(IFA)
FB Link: https://www.facebook.com/truthofbengal
বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের পর রঞ্জন ভট্টাচার্য জানান, ‘আমার বর্তমান ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।’ তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, রঞ্জন ভট্টাচার্য কোনওভাবেই নাকি নিজের মন্তব্যের জন্য সাংবাদিক সম্মেলন করে দুঃখপ্রকাশ করতে রাজি নন।(IFA)






