কলকাতারাজ্যের খবর

West Bengal: এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানে না রাজ্য সরকার

বঙ্গের নির্বাচনের আগে এসআইআর লাগু হবে কিনা তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই।

Truth of Bengal: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ‌ তার আগে এসআইআর হবে কিনা জল্পনা কল্পনা চলছে। ‌ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে এসআইআর করেছে। বঙ্গের নির্বাচনের আগে এসআইআর লাগু হবে কিনা তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই। কমিশন সূত্রে জানানো হয়েছিল, রাজ্যে যদি এসআইআর হয় তাহলে তারা প্রস্তুত। এবং এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক এর অফিস থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কে জানানো হয়েছে প্রস্তুতির কথা (West Bengal)।

কিন্তু শুক্রবার নবান্ন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গে এস আই আর সম্পর্কিত বিষয় নিয়ে কোন ধরনের আলাপ আলোচনা হয়নি। মুখ্য নির্বাচনী আধিকারিক কে নবান্ন থেকে চিঠিতে জানানো হয়েছে, এস আই আর সম্পর্কিত বিষয় নিয়ে কোন পরামর্শ বা পূর্ব অবগতি করা হয়নি রাজ্য সরকারকে (West Bengal)।

Related Articles