Truth Of Bengal: শিবু সোরেনের মৃত্যুতে শোকপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেল থেকে তাঁর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “গভীরভাবে শোকাহত শিবু সোরেনজির মৃত্যুতে(Shibu Soren)। ওনার কণ্ঠ
Deeply saddened by the passing of Shri Shibu Soren ji – A towering figure whose voice gave strength to generations of Adivasis and whose struggle shaped the soul of Jharkhand.
His journey from the grassroots to national prominence is a story of courage, sacrifice and unshakeable…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 4, 2025
স্বর শক্তি দিয়েছে আদিবাসীদের প্রজন্মের পর প্রজন্মকে। ঝাড়খণ্ডের আত্মা রুপ পেয়েছে ওনার সংগ্রামের মাধ্যমে। ওনার যেই যাত্রা তৃণমূল থেকে জাতীয় খ্যাতি অর্জন পর্যন্ত, তা একটা গল্প সাহস, ত্যাগ ও মানুষের প্রতি অটল বিশ্বাসের। ওনার অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করে গেল, তা পূরণ করা সম্ভব নয়। হেমন্ত সোরেনজি সহ সমগ্র ঝাড়খন্ডবাসীর প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”
[আরও পড়ুনঃ Santipur: ভিনরাজ্যে বাঙালিদের উপর আক্রমণ, প্রতিবাদের ঢেউ শান্তিপুরে]
প্রসঙ্গত, সোমবার না ফেরার দেশে চলে যান শিবু সোরেন। দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Shibu Soren)। ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয় রাজধানীর এক হাসপাতালে। নিজের এক্স হ্যান্ডেল থেকে সকলকে তাঁর মৃত্যুর খবর জানান পুত্র, তথা সেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
খবর জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই শোকপ্রকাশ করেছেন(Shibu Soren)। এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিওর মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয় যে দলের সাংসদরা আজ এসআইআরের বিরোধিতা করে ধর্না কর্মসূচিতে বসবেন না এবং আগামীকাল থেকে পুনরায় চালিয়ে যাওয়া হবে।






