রাজ্যের খবর

Amader Para, Amader Samadhan: রাজ্যজুড়ে চালু হল “আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প”

প্রশাসনের দরবারে যাওয়ার  বদলে সহজ-সমাধানের এই ব্যবস্থা কার্যতঃ মানুষের কাছে সোনায় সোহাগা হয়ে উঠেছে।

Truth of Bengal: বাংলার তৃণমূল স্তরের মানুষকে পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল।বাংলার জনপরিষেবার মুকুটে যুক্ত হল নতুন পালক। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো শনিবারই সূচনা হয় আমাদের পাড়ায় আমাদের সমাধান। ছোটখাটো বহু সমস্যা এক ছাতার তলায় সুরাহা করার অভিনব উদ্যোগ রীতিমতো সাড়া ফেলেছে।(Amader Para, Amader Samadhan)

[আরও পড়ুনঃ Son Heung-min: টটেনহ্যামে ১০ বছরের সম্পর্কের ইতি, সন হিউং মিন ছাড়ছেন ক্লাব, লস অ্যাঞ্জেলসে যোগদানের জল্পনা!]

রাজ্যের ৮০হাজার বুথে ২৭হাজার শিবির করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। প্রথম দিন ৬৩২টি পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হয়।প্রশাসনিক আধিকারিকরা,রাস্তা,নিকাশী,বিদ্যুৎ,পানীয় জল থেকে  সাংস্কৃতিক কর্মকাণ্ড -গণ-পরিবহণের সুরাহা করে দিচ্ছেন।(Amader Para, Amader Samadhan)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

নদিয়ার মতোই পূর্ব বর্ধমানের বিভিন্ন শিবিরে জন-আলোড়ন দেখা যায়। প্রশাসনের দরবারে যাওয়ার  বদলে সহজ-সমাধানের এই ব্যবস্থা কার্যতঃ  মানুষের কাছে সোনায় সোহাগা হয়ে উঠেছে। তাঁরা বলছেন,এতে সময় যেমন বাঁচছে তেমনই কমছে হয়রানি। বীরভূমেও মানুষ সরকারি পরিষেবা নেওয়া  ও ছোটখাটো সমস্যার সুরাহা করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আসেন।বীরভূমের এসআরডিএ চেয়ারম্যান  অনুব্রত মণ্ডল এই ধরণের ভাবনার প্রশংসা করেন।(Amader Para, Amader Samadhan)