Son Heung-min: টটেনহ্যামে ১০ বছরের সম্পর্কের ইতি, সন হিউং মিন ছাড়ছেন ক্লাব, লস অ্যাঞ্জেলসে যোগদানের জল্পনা!
জার্মান ক্লাব লেভারকুসেন থেকে লন্ডনের এই ক্লাবে ২০১৫ সালৈ যোগ দিয়েছিলেন হন।
Truth of Bengal: টটেনহ্যাম হটস্পারের সঙ্গে কোরিয়ান তারকার সন হিউং মিন। এই সম্পর্কে সিউলে প্রাক মরসুম শিবির চলাকালীন নিজেই তাঁর পুরোনো ক্লাব ছাড়ার কথা ঘোষণা করলেন কোরিয়ান ফুটবলার। তাঁর ফলে ইতি পড়তে চলেছে দীর্ঘ ১০ বছরের এক সু-মধুর সম্পর্কের।জার্মান ক্লাব লেভারকুসেন থেকে লন্ডনের এই ক্লাবে ২০১৫ সালৈ যোগ দিয়েছিলেন হন। তারপর থেকে ব্রিটিশ এই ক্লাবের জার্সি গায়ে সাড়ে চারশোর ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। গোল রয়েছে ১৭৩টি (Son Heung-min)।
আরও পড়ুন: “ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে”, তেজস্বীর পাশে তৃণমূল
শুধু তাই নয়, টটেনহ্যামের হয়ে জয় করেছেন ইউরোপা লিগের খেতাব-ও। তবে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও ট্রফি জয় সম্ভব হয়নি। টটেনহ্যাম ছাড়ার প্রসঙ্গে সন সাংবাদিক সম্মেলনে জানান,’ আমাদের সবাইকে আমার তরফ থেকে জানিয়ে দিচ্ছি এই গ্রীষ্মেই আমার সঙ্গে টটেনহ্যামের সম্পর্ক শেষ হচ্ছে। আমার এমন সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে দিয়েছি। এবং ক্লাব -ও তা সম্মানে গ্রহণ করেছে।’ এখানেই শেষ নয়, পুরোনো ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগদানের আগে এই সাংবাদিক সম্মেলনে যথেষ্ট আবেগ প্রবণ হয়ে পড়েন সন (Son Heung-min)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তিনি বলেন, ‘টটেনহ্যাম ছাড়ার এমন সিদ্ধান্ত গ্রহণ করা আমার পক্ষে যথেষ্ট কষ্টকর ছিল। বহূ স্মৃতি রয়েছে এই ক্লাবের জার্সিতে। আজ যেন সেই স্মৃতির কোলাজ গুলির ছবি ভেসে উঠছে।আমার মনে হয়েছে টটেনহ্যাম ছাড়ার এটাই উপযুক্ত সময়। তাই এমন সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।এদিকে টটেনহ্যাম ছেড়ে আগামী মরসুমের তিনি কোন ক্লাবের জার্সি গায়ে তুলবেন তা নিজে খোলসা করে না বললেও, সংবাদ মাধ্যম সূত্রে খবর, সন আগামী মরসুমে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি সেরে ফেলেছেন (Son Heung-min)।






