Trump Crackdown: আমেরিকায় ভারতীয়দের ফেরত পাঠানোর হার তিনগুণ বাড়ল!
ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছ’মাসে আমেরিকা থেকে মোট ১,৭০৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।
Truth of Bengal: ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি আরও বেড়েছে। এর জেরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ভারতীয় নাগরিকদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর হার। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছ’মাসে আমেরিকা থেকে মোট ১,৭০৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। এই সংখ্যাটি জো বাইডেন প্রশাসনের সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাইডেন সরকারের আমলে প্রতিদিন গড়ে তিন জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছিল। পরিসংখ্যান অনুসারে, গত সাড়ে পাঁচ বছরে (২০২০-২০২৫) মোট ৭,২৪৪ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে (Trump Crackdown)।
আরও পড়ুন: Oval Drama: “জানিনা কেন করল” রুটের সঙ্গে ঝগড়া প্রসঙ্গে অবস্থান প্রসিদ্ধের
তার এক চতুর্থাংশই ঘটেছে শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে।এরপর জুনের শেষে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়ে দেয়, ‘ মার্কিন আইনের লঙ্ঘন করলে ভিসা বাতিল করে ডিপোর্ট করা হবে।’ এর আগেই, ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে আরেকটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘ অবৈধ অনুপ্রবেশকারীদের আটক, বহিষ্কার এবং ভবিষ্যতে ভিসার অযোগ্যতার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ ফেরত আসা ১,৭০৩ জন ভারতীয়ের মধ্যে ৭৪৭ জন ব্যক্তিকে প্রতিদিন বিমানে ফিরেছেন। এ ছাড়া ৭২ জন পানামা হয়ে ফিরেছেন।ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে ফেরত পাঠানোর প্রক্রিয়া মানবিকভাবে সম্পন্ন হয়।’ কারণ, সম্প্রতি নারী ও শিশুদের উপর শেকল পরানোর মতো অমানবিক আচরণের তথ্য সামনে আসে। আর এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারত (Trump Crackdown)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
একই সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখনও পর্যন্ত যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ৯০ শতাংশেরও বেশি এসেছেন মাত্র পাঁচটি রাজ্য থেকে। সেগুলির মধ্যে রয়েছে পঞ্জাব ( ৬২০ জন) , হরিয়ানা (৬০৪ জন), গুজরাট (২৪৫ জন), উত্তরপ্রদেশ (৩৮ জন), গোয়া ( ২৬ জন)। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিছু সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সেগুলির মধ্যে আছে , মহারাষ্ট্র ও দিল্লি থেকে ২০ জন, তেলেঙ্গানা ১৯ জন, তামিলনাড়ু ১৭ জন, অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড ১২ জন, কর্ণাটকে ৫ জন। এখান থেকেই স্পষ্ট যে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন সংক্রান্ত নীতি আরও কঠোর হয়েছে। এতে অবৈধভাবে থাকা বা নিয়ম না মেনে কাজ করা ভারতীয় নাগরিকদের উপর সরাসরি প্রভাব পড়েছে (Trump Crackdown)।






