রাজ্যের খবর

Ghatal: দেড় মাসে ৪ বার প্লাবিত ঘাটাল! নজরদারি চালাচ্ছে প্রশাসন

চলছে ত্রাণ দুপুরের রান্না করা খাবার প্লাবিত এলাকায় বিতরণ করা হচ্ছে।

Truth of Bengal: দেড় মাসে ৪বার প্লাবিত ঘাটাল।( Ghatal) স্তব্ধ জনজীবন। কবে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ একটাই প্রশ্ন ঘাটালবাসীর। জল না কমায় প্লাবিত ঘাটাল ঘাটালের ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়ার চাতাল চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়ক জলের তলায়। ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড ও আটটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গা প্লাবিত। নিচু এলাকায় নৌকো ও ডিঙি একমাত্র যাতায়াতের মাধ্যম। ঘাটাল মহকুমা জুড়ে ৬০টি স্কুল, ৮০টি আইসিডিএস সেন্টার জলের তলায়। বন্ধ পঠন পাঠন। সমস্ত দিকে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন। চলছে ত্রাণ দুপুরের রান্না করা খাবার প্লাবিত এলাকায় বিতরণ করা হচ্ছে। প্লাবিত এলাকায় বসে মেডিকেল ক্যাম্প। এক কথায় সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।

[আরও পড়ুনঃ Churni River: ঘন কচুরিপানার গ্রাসে স্তব্ধ নদীপথ, হতাশায় মৎস্যজীবীরা]

এই বিষয় সেচমন্ত্রী মানস ভুঁইঞা জানিয়েছেন, ২০২৭ এর মার্চ মাসের মধ্যে ঘাটাল ( Ghatal)মাস্টারপ্ল্যানের কাজ শেষ করার লক্ষ্যে এগোনোর কাজ চলছে। তিনি আরও  বলেন, গিয়ে দেখে আসবেন ঘাটালের চেহারা বদলে যাবে। মমতা বন্দোপাধ্যায় যা বলেন তাই করেন। ডিভিসি’র একাধিক জায়গা তেনুঘাট, মাইথন রাজ্যের নিয়ন্ত্রণ নেই ৷ রিজার্ভারে জলধারণ ক্ষমতা কমে গেছে ৷ আস্তে আস্তে জল ছাড়তে ওরা পারছে না। ফোন, ইমেইল করা হলেও তাঁরা শুনছে না।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এদিকে,অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার সকাল থেকে আরামবাগ-কোলকাতা মূল সড়কে ওঠে জল। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জল বয়ে চলায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জল আরও বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার শালী নদীতেও জল বাড়ায় জলবন্দি বহু এলাকা। যাতায়াত করতে গেলে মানুষকে জেরবার হতে হচ্ছে। নারায়ণপুরের সঙ্গে পাত্র সায়েরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।( Ghatal)

Related Articles