দেশ

Tripura: ফের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নাবালিকা ধর্ষণ, এবারের ঘটনাস্থল ত্রিপুরা

Truth of Bengal: আবারও বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এলো নাবালিকা ধর্ষণের খবর। এবারের ঘটনাস্থল ত্রিপুরার (Tripura) খোয়াই জেলা। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের জালে কেউ আসেনি। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু এর জেরে যে বেশ মুখ পুড়েছে ডবল ইঞ্জিন সরকারের, তা না বললেও চলে। এক কথায় বলতে গেলে, ফের তাদের পড়তে হবে বিরোধীদের সমালোচনা ও নিন্দার মুখে।

[আরও পড়ুনঃ Bengal Business Council: চাঁদের হাট নিউটাউনে! বাঙালি উদ্যোগপতিদের মহামঞ্চে শিল্পে নতুন স্বপ্ন]

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। সন্ধ্যাবেলায় মুদির দোকানে যাওয়ার পথে নাবালিকার সামনে মোটরবাইক করে দুজন দুষ্কৃতী এসে উপস্থিত হন এবং পাশের এলাকার এক পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এখানেই শেষ নয়, ধর্ষণের ভিডিও পর্যন্ত করা হয় এবং হুমকি দেওয়া হয় যে কাউকে জানানো হলে ভিডিওটি সমাজেরমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। নাবালিকাকে কাঁদতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন এবং বাড়িতে নিয়ে আসেন।(Tripura)

[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]

এরপর পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি তুলে ধরেন নাবালিকা এবং তারপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ধর্ষকদের বিরুদ্ধে। এক অফিসার জানিয়েছেন যে তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে যে একই জেলার বাসিন্দা দুই অভিযুক্ত। এক্ষেত্রে দেখার বিষয় যে আগামী দিনে আরো কি তথ্য হাতে লাগে পুলিশের। আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? সেটাই এখন বড় প্রশ্ন। তবে লাগাতার ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা চাপে ফেলেছে গেরুয়া শিবিরকে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।(Tripura)

Related Articles