Karam Puja: করম পুজোয় পূর্ণ ছুটি, অর্থ দফতর থেকে নির্দেশিকা রাজ্যের
তবে রেজিস্টার অব অসিরেনস ও কালেক্টর অফ স্টাম্প অফিস খোলা থাকবে বলেই নির্দেশিকা জানানো হয়েছে।
Truth Of Bengal: আগামী ৩ সেপ্টেম্বর বুধবার করম পুজো (Karam Puja) উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। সব রাজ্য সরকারি অফিস, স্বশাসিত সংস্থা ,রাজ্য নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। করম পুজো মূলত আদিবাসী সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ উৎসব। সামাজিক ও সাংস্কৃতিক ভাবনা মাথায় রেখেই রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে রেজিস্টার অব অসিরেনস ও কালেক্টর অফ স্টাম্প অফিস খোলা থাকবে বলেই নির্দেশিকা জানানো হয়েছে।
করম পুজোয় পূর্ণ ছুটি, অর্থ দফতর থেকে নির্দেশিকা রাজ্যের pic.twitter.com/GAjcyP3tYj
— TOB DIGITAL (@DigitalTob) July 30, 2025
নির্দেশিকাতে লেখা রয়েছে, “এই বছর “করম পূজা” (Karam Puja) উৎসব ৩রা সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার) পালন করা হবে। অর্থ দপ্তরের মেমো নং ৪৭১২-এফ(পি২) তারিখ ২২/১১/২০২৪-এর আংশিক পরিবর্তনস্বরূপ, রাজ্যপাল মহাশয় খুশি মনে ঘোষণা করেছেন যে ৩রা সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার) তারিখটি রাজ্য সরকারি দফতর, স্থানীয় সংস্থা, আইনসিদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উপস্থাপনা ও প্রতিষ্ঠান (যেগুলি রাজ্য সরকারের অধীন অথবা মালিকানাধীন), এবং রাজ্যের বিভিন্ন চা বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের জন্য রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হল। তবে এই ছুটি কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং স্ট্যাম্প রেভিনিউ কালেক্টর, কলকাতা-র দফতরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।”
[আরও পড়ুন: Firearm Arrest: উদ্ধার ৭.৬৫ মিমি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগজিন, ইসলামপুরে গ্রেফতার ২]






