Child Torture in Delhi: দিল্লিতে একরত্তি শিশুকে ‘নির্যাতন’, ‘জয়শ্রীরাম বলতে চাপ’, সত্য ফাঁস
মুখ্যমন্ত্রীর তথ্য-প্রমাণ যে ঠিক ছিল তা এবার স্পষ্ট হল। মালদার চাঁচলের সাজনু পারভিনের পরিবার দিল্লিতে গিয়েছিলেন ২০বছর আগে।
Truth of Bengal: বাংলাভাষি ভারতীয় শিশু-র ওপর অকথ্য অত্যাচারের কথা সোশ্যাল মিডিয়ায় সবার আগে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক দেখা দেয়।বিরোধী শিবির দাবি করে,এই ঘটনার কোনও সত্যতা নেই।দিল্লি পুলিশও ঘটনার কথা অস্বীকার করে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ইলামবাজারের সভা থেকে চ্যালেঞ্জ ছোঁড়েন,তিনি যা বলেছেন তা সর্বৈব সত্য।আর যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরা বাংলার শ্রমিকরা ফিরে এলে জবাব পাবেন (Child Torture in Delhi)।
মুখ্যমন্ত্রীর তথ্য-প্রমাণ যে ঠিক ছিল তা এবার স্পষ্ট হল। মালদার চাঁচলের সাজনু পারভিনের পরিবার দিল্লিতে গিয়েছিলেন ২০বছর আগে। বাংলা বলায় তাঁদের এই সময়ে বিজেপির রাজ্যে হেনস্থার মুখে পড়তে হয়েছে। নাগরিক সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাঁদের হয়রানি করার গুরুতর অভিযোগ করেন,তিনি।সাজনু পারভিন জানিয়েছেন, ,স্বামী মোক্তার খানের সঙ্গে তিনি থাকতেন। একদিন ৪জন তাঁর বাড়িতে আসেন (Child Torture in Delhi)।
দিল্লিতে বাংলাভাষী শিশুর ওপর বর্বরতা: মমতার দাবিই সত্যি! বিরোধীদের মিথ্যাচার ফাঁস pic.twitter.com/ecjhoTiahB
— TOB DIGITAL (@DigitalTob) July 30, 2025
পুলিশ পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান। বাড়িতে ভয় দেখানোর পর ৪ হানাদার নির্জন জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। মহিলাকে থাপ্পড় মারে হামলাকারীরা, জয়শ্রীরাম বলতে চাপ দেওয়া হয়। হয় ২৫হাজার টাকা দাও নয় জয়শ্রীরাম বলতে বলে চাপ দেয়। না দেওয়ায় ছেলের কানে থাপ্পড় মারা হয়। কান দিয়ে শিশুটির রক্ত পড়তে থাকে। আক্রান্ত মহিলার কথায়, “ বাংলাদেশি বলে দেগে দেওয়া হয়, আমি বারবার বলি, আমি মালদহের বাসিন্দা। এরপর ওরা স্বামীকে ডাকতে বলে। শুরু করে বেধড়ক মার (Child Torture in Delhi)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ আগেই নস্যাৎ করেছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।কিন্তু পরিযায়ী শ্রমিকের পরিবার স্পষ্ট করল,এই হাড়হিম করা সন্ত্রাসের মদতদাতা রামরাজনীতির জনকরা।তাই বিজেপির মিথ্যাচার আরও স্পষ্ট হল বলে তৃণমূল নেতৃত্ব তোপ দেগেছেন।






