রাজ্যের খবর

Election Commission: রোল অবজারভার মরুগানের ঘটনায় ডিজিপির কাছে রিপোর্ট চাইল কমিশন

কমিশনের তরফে পাঠানো চিঠিতে আগামী ৬ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Truth of Bengal: রোল অবজারভার মরুগানের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পাঠানো চিঠিতে আগামী ৬ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে কমিশন জানতে চেয়েছে, আগামভাবে পুলিশকে অবহিত করা সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তা পাননি রোল অবজারভার।

পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকা যে সেনসিটিভ, তা জানা থাকা সত্ত্বেও কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে যে সমস্ত সেনসিটিভ এলাকায় রোল অবজারভাররা পরিদর্শনে যাবেন, সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সেই সঙ্গে ওই নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে একজন সিনিয়র পুলিশ অফিসারকে রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে কমিশনের কড়া অবস্থান রাজ্যের আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

Related Articles