Abandoned Car: সাত দিন ধরে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমানে
A red government‑stickered vehicle parked near Ghaurdourchoti in Burdwan for over a week created concern; revealed owner is a doctor at Medical College Hospital.
Truth Of Bengal: বর্ধমানের ঘৌরদৌড়চটি উল্লাস মোড়ের কাছাকাছি একটি সরকারি মেডিকেল কলেজ হসপিটাল স্টিকার লাগানো লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে(Abandoned Car)। এই নিয়ে যেমন চাঞ্চল্য এলাকার মানুষের মধ্যে পাশাপাশি কিছুটা আতঙ্ক দেখা যায়। সাত দিন ধরে এই গাড়িটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার মালিক কে এবং এর ভেতরে কিছু রাখা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
[আরও পড়ুনঃ Sexual Exploitation: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, টাকা ও গয়না লুঠের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার]
বিতর্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে, অবশেষে এলাকার স্থানীয় মানুষজন খবর দেয় ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জিকে তিনি ঘটনাস্থলে আসেন(Abandoned Car)। তিনি এসে গাড়ির নাম্বার দেখে মালিকের নাম ঠিকানা বের করে যোগাযোগ করার পর জানা যায় গাড়ির মালিক বেশ কয়েকদিন ধরে এখানে রেখে গেছেন তাকে দেখা করার জন্য ফোনে জানালেন চিন্ময় ব্যানার্জি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
চারচাকা গাড়িকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজনদের মধ্যে। তারা জানিয়েছেন প্রায় ৭-৮ দিন ধরে এই গাড়িটি পড়ে রয়েছে রাস্তার ধারে, তাই আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যে(Abandoned Car)। অবশেষে আজ ট্রাফিক ওসি চিন্ময় বাবুকে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি তদন্ত করেন। অবশেষে জানা যায় এই গাড়িটি একজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকের। তবে যতক্ষণ না তিনি এসে গাড়ি নিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পরিষ্কার নয় বিষয়টি, তদন্ত শুরু করেছে পুলিশ।


