রাজ্যের খবর
Bridge Inauguration: মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে মালদা জেলার গাজোল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর বিভিন্ন খাঁড়ির উপর ৫টি সেতুর শুভ উদ্বোধন করলেন তিনি।
Truth Of Bengal: বীরভূম সফরের ২য় দিনে মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bridge Inauguration)। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে মালদা জেলার গাজোল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর বিভিন্ন খাঁড়ির উপর ৫টি সেতুর শুভ উদ্বোধন করলেন তিনি। এই প্রল্পের মোট খরচ ৩৪.৯ কোটি টাকা। পাঁচটি ব্রিজের নাম হল- আলতোর ব্রিজ, শালুকা ৩ ব্রিজ, সিন্দ্রামুচি ব্রিজ, শালুকা ১ ব্রিজ, শালুকা ২ ব্রিজ।
[আরও পড়ুন: Delhi harassment: দিল্লি পুলিশের কাছে হয়রানি শিকার হতে হল নদীয়ার দুই পরিযায়ী শ্রমিককে ]






