Uncategorizedরাজ্যের খবর

Delhi harassment: দিল্লি পুলিশের কাছে হয়রানি শিকার হতে হল নদীয়ার দুই পরিযায়ী শ্রমিককে 

Migrant couple from Nadia’s Shantipur — Shakila Bibi and Saiful Sheikh — reportedly harassed and detained by Delhi Police while working in the capital.

Truth Of Bengal: আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশের কাছে হয়রানি শিখার নদীয়ার শান্তিপুরের শাকিলা বিবি নামে এক পরিযায়ী শ্রমিক ও তার স্বামী। পুলিশের ভয়ে গা ঢাকা দিতে বাধ্য হয় স্বামী সাইদুল শেখ(Delhi harassment)। গত বুধবার বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে নদীয়ার শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৫ বছর বয়সী বৃদ্ধা লাল বানু বেউ।

[আরও পড়ুনঃ Manhattan: নিউ ইয়র্কের কর্পোরেট চত্বরে রাইফেল হামলা, পুলিশ-সহ মৃত ৪]

শান্তিপুর থানায় বিষয়টি জানানো হয়। এখনো পর্যন্ত দিল্লী পুলিশের কাছে আটক হওয়া মহিলার নতুন করে কোন খোঁজ খবর নেই, এমন পরিস্থিতিতে স্বামী সাইদুল শেখেরও কোন খোঁজ নেই(Delhi harassment)। স্বাভাবিকভাবেই পুরোপুরি উৎকণটাই ভুগছে, তার পরিবার। চাইছেন রাজ্য সরকারের সহযোগিতা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

যদিও এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে সভামঞ্চ থেকে সরাসরি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন(Delhi harassment)। কিন্তু ফের যেভাবে ভিনরাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হল বাঙালি পরিযায়ী শ্রমিককে তাতে আবারো তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে গেল।