Kurmi Language: সাঁওতালির পর এবার কুড়মি ভাষায় স্কুল চালুর পথে রাজ্য সরকার
কুড়মি অধ্যুষিত এলাকায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে কুড়মি ভাষায় পঠনপাঠন চালু করা হবে।
জয় চক্রবর্তী: রাজ্যে ভাষাগত বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে এবার কুড়মি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষাদান চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর—এই চার জেলায় কুড়মি অধ্যুষিত অঞ্চলের স্কুলগুলিতে মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতে চায় রাজ্য। কুড়মি অধ্যুষিত এলাকায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে কুড়মি ভাষায় পঠনপাঠন চালু করা হবে (Kurmi Language)।
আরও পড়ুন: Mamata Banerjee Protests: সরকারি মঞ্চে বাংলার ব্যবহার বৃদ্ধি-বীরভূমে প্রথম ঝলক
প্রাথমিক শিক্ষা পর্ষদের বাংলা বইগুলো কুড়মি ভাষায় অনুবাদ করার জন্য গঠিত হবে একটি বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি সাঁওতালি ভাষার আদলে একই মডেলে কুড়মি ভাষার জন্যও চালু হবে স্কুল। রাজ্য এই উদ্যোগের বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দপ্তরের অনুমোদন ও মতামত চেয়েছে। দপ্তরের অনুমতি পাওয়ার পরেই শুরু হবে বই অনুবাদ, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয়ে কুড়মি ভাষার প্রবর্তন (Kurmi Language)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






