War 2: বিগ বাজেট ছবি ‘ওয়ার ২’, কত পারিশ্রমিক নিলেন এনটিআর,হৃতিক,কিয়ারা?
‘ওয়ার ২’ ছবি দিয়েই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা।
Truth of Bengal: বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে যশরাজের স্পাই ইউনিভার্স-এর ছবি ‘ওয়ার ২’ ( War 2)। ছবির ট্রেলার দুর্ধর্ষ অ্যাকশনে ভরপুর। ছবিতে হৃতিক রোশন থেকে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র ধরা দিয়েছেন মারমার কাটকাট অ্যাকশনে। ছবিতে হৃতিকের সঙ্গে সম্মুখ সমরে দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। অন্যদিকে পিছিয়ে নেই কিয়ারা আডভানিও।
[আরও পড়ুনঃ Thackeray Reunion: ১৩ বছর পর মাতোশ্রিতে রাজ! ফের এক হচ্ছেন দুই ভাই?]
এই সিনেমার হাত ধরেই প্রথমবার অ্যাকশন অবতারে ধরা দেবেন কিয়ারা আডবানি। এখানেই শেষ নয় ট্রেলারে নজর কেড়েছে হৃতিক-কিয়ারার রোম্যান্সও। ‘ওয়ার ২’ ছবি দিয়েই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা। স্বাভাবিকভাবেই বিগ বাজেট এই ছবি নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ( War 2)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
‘ওয়ার ২’ ছবির বাজেট ৪০০ কোটি টাকা। জানা গিয়েছে, জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ৭০ কোটি টাকা, হৃতিকের পারিশ্রমিক ৫০ কোটি টাকা এবং তিনি নির্মাতাদের সাথে লাভও ভাগ করে নেবেন। সেখানে কিয়ারা আডবানি পেয়েছেন ১৫ কোটি টাকা। অনিল কাপুর পেয়েছেন ১০ কোটি টাকা। আরও জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য অয়ন ৩০ কোটি টাকা পেয়েছেন। একই সঙ্গে বাকি ২২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ছবিতে। ‘ওয়ার ২’ ছবির পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এনটিআর,হৃতিক,কিয়ারা অভিনীত বিগ বাজেট ছবি ‘ওয়ার ২’।(War 2)






