দেশ

Thackeray Reunion: ১৩ বছর পর মাতোশ্রিতে রাজ! ফের এক হচ্ছেন দুই ভাই?

Raj Thackeray visited cousin Uddhav at Matoshree on his birthday after 13 years, fueling speculation of renewed political unity in Maharashtra.

Truth Of Bengal: গলছে কি বরফ? আবারো কি এক হওয়ার পথে দুই ভাই? মহারাষ্ট্রের রাজনীতিতে যা চলছে, তাতে এমনটারই ইঙ্গিত মিলছে। ফের এক হতে পারেন দুই ঠাকরে ভাই উদ্ভব ও রাজ(Thackeray Reunion)। প্রায় দেড় দশক পর এমএনএস প্রধান নিজের পা রাখলেন মাতোশ্রিতে ভাই উদ্ভবের জন্মদিন পালন করতে। শেষবার তাঁকে সেখানে দেখা গিয়েছিল বালাসাহেব ঠাকরের মৃত্যুর পর।

[আরও পড়ুনঃ Tej Pratap Yadav: তেজপ্রতাপ যাদবের নতুন রাজনৈতিক অধ্যায়, নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি]

মতপার্থক্যের জেরে ২০০৫ সালে পথ আলাদা হয় উদ্ভব ও রাজের। তবে সম্প্রতি, হিন্দি আগ্রসনের বিরোধিতা জানিয়ে দুজনে একসাথে পথে নেমেছেন এবং একই মঞ্চে বিজেপির বিরুদ্ধে সুর চরাতে দেখা গিয়েছে(Thackeray Reunion)। দুজনেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই নীতি তাঁরা মানবেন না। তারপর থেকেই দুই ভাইয়ের ঐক্য এক আলোচনার বিষয় হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতিতে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে এবার যা হলো, তা রীতিমতো হইচই ফেলে দিল। উদ্ভব ঠাকরের জন্মদিন পালন করতে মাতোশ্রিতে এসে হাজির হন রাজ। তা জানাজানি হতেই, বলা বাহুল্য, আনন্দে মেতে ওঠেন মহারাষ্ট্রের একাংশ(Thackeray Reunion)। রাজনৈতিক মহলের মতে যদি দুই ভাই ফের এক হয়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামে, তাহলে ঠাকরে পরিবারের প্রভাব ফের বেড়ে যাবে সেই রাজ্যে। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে এমনটা যদি সত্যি হয়, তাহলে তা এক অশনি সংকেত বিজেপির কাছে। এই পরিস্থিতিতে দেখার বিষয় যে সত্যি মারাঠা রাজনীতিতে বদল ঘটে কিনা। দুই ভাই ফের এক হয় কিনা, সেটাই এখন দেখার। কিন্তু বিজেপি এই ব্যাপারে অস্বস্তিতে পড়েছে, তা না বললেও চলে।