Gill Support: “ওকে সময় দিন, এটা ওর প্রথম সিরিজ” গিলের উপর আস্থা রাখছেন কপিল
Gill Support: Legendary captain Kapil Dev urges patience with new India Test skipper Shubman Gill, acknowledging this is his first series and a learning period he’ll grow from.
Truth Of Bengal: “ওকে সময় দিন, এটা ওর প্রথম সিরিজ” ভারতীয় ক্রিকেট দলের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি জানান যে চলতে সিরিজ অধিনায়ক হিসেবে প্রথম গিলের এবং তার থেকে অনেককিছু শিখবেন(Gill Support)। এখানেই শেষ নয়, গিলের পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডেরও পাশে দাঁড়ান কপিল। তিনি দাবি করেন যে এই নতুন দলের মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু আগামী দিনে তারা ঠিক ফল দেবে।

[আরও পড়ুনঃ War 2: বিগ বাজেট ছবি ‘ওয়ার ২’, কত পারিশ্রমিক নিলেন এনটিআর,হৃতিক,কিয়ারা?]
চলতি ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক হিসেবে প্রথম শুভমান গিলের। এই পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড দখলে গেছে দুটি এবং ভারতের একটি(Gill Support)। চতুর্থ এবং চলতি ম্যানচেস্টার টেস্ট এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা কার্যত নেই, কিন্তু ম্যাচ বাঁচানোর রাস্তা রয়েছে। সেটা যদি করতে পারে, তাহলে শুভমান গিলরা সিরিজ না জিততে পারলেও ড্র করার সুযোগ পাবেন। যদিও তার জন্য তাদের অন্তিম টেস্টটি জিততে হবে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এমন পরিস্থিতিতে গিলের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, তথা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কপিল দেব। চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য পিজিটিআইয়ের শিডিউল ঘোষণার ফাঁকে তিনি এই ব্যাপারে বক্তব্য রাখেন(Gill Support)। কপিল দেব বলেন, “গিলকে সময় দিন। এটা ওর প্রথম সিরিজ। ও ভুল করবে এবং সেখান থেকেই শিখবে। শেখায় কোন সমস্যা নেই। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ও নিজের ভুলগুলো থেকে শিখছে।”
এরপর কপিল তরুণ দলের পাশে দাঁড়িয়ে বলেন, “এরা খেলার সুযোগ পাচ্ছে এবং আগামী দিনে এরা জিতে দেখাবে। এটা একটা নতুন দল(Gill Support)। যেকোনো নতুন দলেরই সময় লাগে মানিয়ে নিতে। গিল কিছুদিন হলো অধিনায়ক হয়েছে আর ও অনেককিছুই শিখবে। এছাড়া আমি মনে করি এই সিরিজটাই হল প্রথম ধাপ।” এক্ষেত্রে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি শুভমান গিল পরিণত অধিনায়ক হয়ে ওঠেন। কি হবে সিরিজের ফলাফল? কি হবে ম্যানচেস্টার টেস্টে? সেটাই এখন বড় প্রশ্ন।






