Stokes Century: রুটের পর স্টোকস, শতরান করে ছুঁলেন কিংবদন্তিদের
Ben Stokes smashed a crucial Test century (141 off 198) at Manchester alongside Joe Root to propel England to a 300+ run lead over India. With 14 Test tons and over 7,000 runs plus 200 wickets.
Truth of Bengal: ম্যানচেস্টারের মাঠে ভারতের বিরুদ্ধে রানের পাহাড় গড়লো ইংল্যান্ড। ৩০০ রানেরও বেশি লিড নিল তারা। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সামনে একটা বড় চাপ(Stokes Century)। বলা ভালো, ম্যাচ জেতার চেষ্টা করার চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই এবার হয়তো মন দেবেন শুভমান গিলরা। সিরিজের ফলাফলের কথা মাথায় রেখে হয়তো এই পথেই হাঁটতে পারে তারা।

[আরও পড়ুনঃ Dilip Ghose: ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের]
তবে এই ম্যাচে জো রুটের পাশাপাশি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও জয় করে নিলেন তাঁর দেশের ক্রিকেটপ্রেমীদের মন। তিনিও হাঁকান শতরান(Stokes Century)। ১৯৮ বলে ১৪১ রানের ইনিংস খেলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখতে পেরে তিনি বেশ খুশি হন। বলা বাহুল্য, তাঁর শারীরিক ভাষাই তা বুঝিয়ে দিচ্ছিল।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এই শতরানের সঙ্গে স্টোকসও গড়লেন রেকর্ড। নিজের ১৪তম টেস্ট শতরান করে তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ক্রিকেটার গারফিল্ড সোবার্স ও জ্যাক ক্যালিসকে(Stokes Century)। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তিনি তৃতীয় খেলোয়াড় যিনি ৭০০০ রান পূর্ণ করলেন এবং পাশাপাশি রয়েছে ২০০টি উইকেটও। এই মুহূর্তে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে দলে যে হারে তারকা ভর্তি, তাতে শীঘ্রই ফের আগের মতো বিশ্ব ক্রিকেটকে শাসন করবে ইংল্যান্ড। এবার দেখার বিষয় যে তা সত্যি হয় কিনা।






