Dilip Ghose: ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের
অশ্লীল ভিডিয়ো বাজারে ভাইরাল হওয়ায় দিলীপ ঘোষের সমর্থকরা দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই ধরণের ভিডিয়ো তৈরি করা হয়েছে।
Truth of Bengal: একটি ভিডিয়ো-কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে। কেউ কেউ অভিযোগ করেন অশ্লীল ভিডিয়োটি দিলীপ ঘোষকে নিয়ে তৈরি করা হয়েছে। প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষও। অশ্লীল ভিডিয়ো বাজারে ভাইরাল হওয়ায় দিলীপ ঘোষের ( Dilip Ghose) সমর্থকরা দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই ধরণের ভিডিয়ো তৈরি করা হয়েছে। দিলীপ ঘোষ এবার সেই ঘটনায় হেস্তনেস্ত চেয়ে লালবাজারের দ্বারস্থ হলেন।
[আরও পড়ুনঃ Chirag Paswan: “লজ্জা লাগে এমন সরকারকে সমর্থন করি” বিস্ফোরক চিরাগ, এনডিএতে ফাটল?]
লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লেখা চিঠিতে দিলীপ ঘোষ উল্লেখ করেছেন , ‘তাঁর বিরুদ্ধে বড়সড় চক্রান্ত হয়েছে। রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ ঘটনার তদন্ত শুরু করার জন্য দিলীপ ঘোষ আরও লিখেছেন, ‘দ্রুত তদন্ত করা হোক। এর পিছনে যাঁরা রয়েছে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।’( Dilip Ghose)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
একইসঙ্গে দিলীপ ঘনিষ্ঠরা সরব হয়েছে, এই ধরণের কুত্সা বন্ধ করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করুক। গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ বিজেপির অভ্যন্তরীণ কলহের মাঝে এই ভিডিয়ো বিতর্ক নতুন করে শোরগোল ফেলেছে।( Dilip Ghose)






