দেশরাজনীতি

Chirag Paswan: “লজ্জা লাগে এমন সরকারকে সমর্থন করি” বিস্ফোরক চিরাগ, এনডিএতে ফাটল?

Union Minister Chirag Paswan calls Bihar government a failure in controlling crime, saying he's ashamed to support such a government.

Truth Of Bengal: ভোটমুখী বিহারে কি ফাটল এনডিএ জোটে? যেই বিস্ফোরক মন্তব্য করলেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সভাপতি, তথা কেন্দ্রীয় মন্ত্রী, চিরাগ পাসওয়ান, তাতে এমন ইঙ্গিতই মিলছে। রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছেন(Chirag Paswan)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ একহাত নেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে এবং জানান যে তাঁর সরকার অপরাধ দমনে ব্যর্থ এবং তাদের সমর্থন করে তিনি দুঃখিত ও লজ্জিত।

[আরও পড়ুন: Ambulance Rape: ফের ডবল ইঞ্জিন রাজ্যে নারী ধর্ষণ, চলন্ত অ্যাম্বুলেন্সে ধর্ষণ অসুস্থ যুবতীকে]

চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দলগুলির জোরকদমে প্রচার। একে অপরের দুর্নীতি তুলে ধরে কটাক্ষ করার পাশাপাশি সকলেই বইয়ে চলেছেন প্রতিশ্রুতির বন্যা(Chirag Paswan)। ক্ষমতায় এলে তারা রাজ্য ও রাজ্যবাসীর জন্য কি করবে, সেই ব্যাপারে বক্তব্য রাখছে সকলে। এক কথায় বলতে গেলে, গোটা বিহার এই মুহূর্তে প্রস্তুত নির্বাচনের জন্য।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন চিরাগ পাসওয়ান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, “যে হারে ভোটের আগে একের পর এক অপরাধের ঘটনা প্রকাশ্যে আসছে, তা বিরোধীদের চক্রান্ত হতে পারে। কিন্তু আমি মনে করি এটা প্রশাসনেরও দেখার দায়িত্ব। নয় প্রশাসনের লোক এমন ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, নয় নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা ব্যর্থ। সরকারের কাছে আমার অনুরোধ সময় মতো পদক্ষেপ নিন। আমার লজ্জা লাগছে এমন এক সরকারকে সমর্থন করি ভেবে।”

ভোটের আবহাওয়ায় চিরাগের এই মন্তব্য জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের(Chirag Paswan)। সেখানকার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে ফাটল ধরছে এনডিএ জোটে এবং এমনটা তীব্র মাত্রায় পৌঁছে যায়, তাহলে তাদের পরিণতি ভয়ংকর হবে। অনেকে আবার এটাও মনে করছেন যে তলায় তলায় অন্যরকম পরিকল্পনা করছেন চিরাগ। বলা ভালো, নির্বাচনী পরিস্থিতিতে বেশ ভালই সাসপেন্স তৈরি করে দিয়েছেন চিরাগ। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই প্রভাব পড়ে কিনা নির্বাচনে। কি হয় আগামী দিনে? সেটাও একটা বড় প্রশ্ন।

Related Articles