দেশ

Ambulance Rape: ফের ডবল ইঞ্জিন রাজ্যে নারী ধর্ষণ, চলন্ত অ্যাম্বুলেন্সে ধর্ষণ অসুস্থ যুবতীকে

A shocking rape case emerges from Bihar as a woman alleges sexual assault inside an ambulance after collapsing during a home guard exam.

Truth Of Bengal: নারী নিরাপত্তা কি একেবারে তলানিতে ঠেকেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে? বিরোধীদের কথাই কি তাহলে ঠিক? সম্প্রতি, একাধিক ডবল ইঞ্জিন রাজ্য থেকে যে হারে উঠে আসছে নারী নির্যাতন বা নারী ধর্ষণের ঘটনা, তাতে অন্তত এমনটারই ইঙ্গিত মিলছে(Ambulance Rape)। ওড়িশা থেকে শুরু করে রাজস্থান, একাধিক জায়গা থেকে যে ঘটনা উঠে আসছে, তাতে চিন্তায় পড়েছে গোটা দেশ। বলা ভালো, আতঙ্কিত সকলে।

[আরও পড়ুন: Indian Army: সন্ত্রাসে প্রশ্রয় নয়, কার্গিল বিজয় দিবসে কড়া বার্তা সেনা প্রধানের ]

এবার আরো একটি বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এলো নারী ধর্ষণের খবর। এবার এই নিন্দনীয় ঘটনা ঘটলো বিহারে(Ambulance Rape)। জানা গিয়েছে, চলতি মাসের ২৪ তারিখে হোম গার্ড নিয়োগ পরীক্ষা ছিল বৌদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে। তখন ২৪ বছর বয়সী এক যুবতী ফিজিক্যাল টেস্টের সময় অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তড়িঘড়ি তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স করে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সেই যুবতীর অভিযোগ, অ্যাম্বুলেন্সে তাঁকে ধর্ষণ করা হয়। অজ্ঞান অবস্থায় ৩-৪ জন তাঁকে ধর্ষণ করেছেন বলে তাঁর অভিযোগ। বৌদ্ধগয়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়(Ambulance Rape)। পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় তদন্ত করার জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তে নেমে অ্যাম্বুলেন্স চালক ও এক টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং ঘেঁটে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এবার দেখার বিষয় আর কাদের নাম উঠে আসে। তবে এমন ঘটনা লাগাতার ঘটায় যে ডবল ইঞ্জিন সরকারের মুখ পুড়েছে, তা না বললেও চলে।

Related Articles