Uncategorized

Kolkata Derby: ডার্বির আগুনে উত্তপ্ত শ্রাবণ! শনিবার কল্যাণীতে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় ভুল শুধরে নেওয়ার বাড়তি সময় পেয়েছে লাল-হলুদ শিবির

Truth of Bengal: শনিবার কলকাতা লিগের মরশুমের প্রথম বড় ম্যাচ। শ্রাবণের বৃষ্টিতে ভিজে ডার্বির আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।এবার কলকাতা লিগে প্রথম চার ম্যাচে দুই ড্র ও এক হারের পর পিছিয়ে থেকেই ডার্বিতে নামছে লাল-হলুদ।আক্রমণ ও রক্ষণ, দু’দিকেই ফুটিফাটা ধরা পড়েছে। কিন্তু ‘ডার্বি মানেই জয়’, এই বার্তায় উজ্জীবিত বিনো জর্জের ছেলেরা।ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় ভুল শুধরে নেওয়ার বাড়তি সময় পেয়েছে লাল-হলুদ শিবির(Kolkata Derby)।

আরও পড়ুন: Hindustan Motors: রাজ্য সরকারের থেকে প্রাপ্ত ৪০ একর জমিতে কারখানা তৈরির ভূমি পুজো করল টিটাগর ওয়াগান

এই সময়ের মধ্যে সিনিয়র দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ-ও দলে যোগ দিয়েছেন এবং কোচ বিনো জর্জকে পরামর্শ দিয়েছেন। স্ট্রাইকার সংকট মেটাতে সিনিয়র দল থেকে এডমুন্ড লালরিনডিকা ও ডেভিড লালহ্লানসাঙ্গাকে ডেকে আনা হয়েছে। চোট সারিয়ে ফিট হয়ে ফিরেছেন জেসিন টিকে। গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং ডিফেন্ডার মার্তান্ড রায়নাও রয়েছেন ডার্বি স্কোয়াডে। বিনোর কথায়, ‘ ডার্বি একটা যুদ্ধ। সেখানে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।‘ তবে এবার কলকাতা লিগে বাধ্যতামূলকভাবে ছ’জন ভূমিপুত্র খেলোয়াড় খেলাতে হচ্ছে, যা দলগঠনকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। কল্যাণীর মাঠ ইতিমধ্যেই বৃষ্টিতে ভিজে নরম হয়ে গিয়েছে। বিনো জর্জ জানালেন, ‘ আমরা পাসিং ফুটবল খেলি। মাঠ যদি ভারি হয়ে যায়, তাহলে আমাদের ছেলেরা সেরাটা দিতে পারবে কি না, সেটা ভেবে একটু দুশ্চিন্তা হচ্ছে (Kolkata Derby)।‘

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

অন্যদিকে, মোহনবাগানের কোচ দিপেন্দু বিশ্বাস জুনিয়র ব্রিগেডকেই ভরসা করছেন। ডার্বির গুরুত্ব বুঝিয়ে নতুনদের তৈরি করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আগের ডার্বি ম্যাচে জয় তাঁদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ঠিকই, কিন্তু এই ম্যাচে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা গড়ে তুলতেই বেশি মনোযোগী তাঁরা। ডার্বির আগে পয়েন্টের নিরিখে এগিয়ে মোহনবাগান, কিন্তু ফর্মে ফেরা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য। জয় দিয়েই সমর্থকদের মুখে হাসি ফেরাতে চান বিনো জর্জ। বলা বাহুল্য,  ডার্বি শুধু ম্যাচ নয়, রক্তে মিশে থাকা আবেগের নাম। মাঠের ফলাফলের সঙ্গে জড়ানো থাকে লাখো লাল-হলুদ এবং সবুজ-মেরুন হৃদয়ের ওঠা-নামা। শনিবার সেই আবেগ এবার ধরা দেবে কল্যাণীতে। এবার দেখার, কার রঙে রাঙে ডার্বির দিন (Kolkata Derby)।

Related Articles