Kalimpong Tourism: কালিম্পংয়ের অফবিট পর্যটন কেন্দ্রর কথা পর্যটকদের সামনে তুলে ধরতে নয়া ওয়েবসাইট
এসব অচেনা অজানা অফবিট পর্যটন কেন্দ্রর কথা সবার সামনে তুলে ধরার জন্য কালিম্পং ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি আর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নয়া ওয়েবসাইট চালু করেছে
Truth of Bengal: পাহাড়ের রানি দার্জিলিংয়ের পাশাপাশি দেশবিদেশের পর্যটকদের কাছে সমান ভাবে আকর্ষণীয় পাহাড় সুন্দরী কালিম্পং। কালিম্পংয়ের বুকে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নানান অফবিট পর্যটন কেন্দ্র লুকিয়ে আছে। এসব অচেনা অজানা অফবিট পর্যটন কেন্দ্রর কথা সবার সামনে তুলে ধরার জন্য কালিম্পং ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি আর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নয়া ওয়েবসাইট চালু করেছে (Kalimpong Tourism)।
‘www.kalimpongtourism.org’ নামক ওয়েবসাইট মারফত কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় কোথায় হোম স্টে রয়েছে, হোটেল রয়েছে, ঘোরাফেরার জন্য কীভাবে ট্যাক্সি বা ভাড়ার গাড়ি মিলবে তা এক ক্লিকে খুব সহজে জানা যাবে।
প্রকৃতি ঢেলে সাজিয়ে তুলেছে নিজেকে কালিম্পংয়ে। আবার অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে কালিম্পং। তিস্তা বাজারে তিস্তা নদীতে রিভার র্যাফ্টিং করা যায়। ডেলো পাহাড়ে প্যারাগ্লাইডিং করা যায়। আবার কালিম্পংয়ের গোরুবাথান, লাভা, লোলেগাঁও গেলে প্রচুর পাখি দেখা যায়। কালিম্পংয়ে রয়েছে চা বাগান, অর্কিড বাগান, মৌমাছি পালন কেন্দ্র। কালিম্পং জেলা ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি ওয়েবসাইট মারফত কালিম্পং জেলার পর্যটন কেন্দ্রর কথা তুলে ধরবে (Kalimpong Tourism)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কালিম্পংয়ে হাজারের বেশি হোম স্টে রয়েছে। এসব হোম স্টের ভাড়া, ঠিকানা, ফোন নম্বরের তালিকা থাকবে ওয়েবসাইটে। হোম স্টে তৈরি হয়েছে বলে কালিম্পংয়ের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা উপকৃত হচ্ছে। গ্রামের পর্যটনকে তুলে ধরার জন্যই ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানান কালিম্পং ডিস্ট্রিক্ট ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নর্ডেন মাইকেল লেপচা। এছাড়াও জেলার হস্তশিল্পর কথাও তুলে ধরা হবে ওয়েবসাইট মারফত (Kalimpong Tourism)।






