Trade Agreement: ভারত-ইংল্যন্ডের মধ্যে স্বাক্ষর মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান ও রপ্তানিতে নতুন সম্ভাবনা
India and the UK signed a landmark Free Trade Agreement during PM Modi's UK visit, paving the way for lower tariffs.
Truth Of Bengal: ভারত ও ইংল্যন্ড বৃহস্পতিবার একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA) স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের যুক্তরাজ্য সফরের গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবন) বৈঠকের সময় এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
এই চুক্তিকে “দ্বিপাক্ষিক সম্পর্কের এক মাইলফলক” (Trade Agreement) বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “আজ আমাদের সম্পর্কের এক ঐতিহাসিক দিন। বহু বছরের পরিশ্রমের পর আজ আমাদের দুই দেশ একটি বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল।”
চুক্তি অনুযায়ী, ভারতের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প ব্রিটিশ বাজারে নতুন সুযোগ পাবে। একইসঙ্গে, ব্রিটিশ সরকারের এক বিবৃতি নিয়ে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ভারতের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর গড় শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে।
চুক্তির মাধ্যমে ব্রিটিশ রপ্তানিকারকদের জন্য সফট ড্রিংক, কসমেটিকস, গাড়ি, চিকিৎসা সরঞ্জামের মতো খাতে ভারতের বাজারে প্রবেশ সহজতর হবে। অপরদিকে, ভারতের বস্ত্র, চামড়া, জুতো, আসবাব, রত্ন ও গহনার মতো শ্রমনির্ভর রপ্তানি পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “এই চুক্তিটি (Trade Agreement) ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি।” তিনি আরও বলেন, “এই চুক্তি মজুরি বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের দিক থেকে সাধারণ মানুষের উপকারে আসবে।”
#WATCH | London: As India-UK sign the Free Trade Agreement, UK PM Keir Starmer says, “It is a deal that will bring huge benefits to both of our countries, boosting wages, raising living standards and putting more money in the pockets of working people. It is good for jobs, it is… pic.twitter.com/Adnv5Rxvkn
— ANI (@ANI) July 24, 2025
চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভারতীয় পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে তিন বছর পর্যন্ত অস্থায়ী নিয়োগে সামাজিক নিরাপত্তা কর মওকুফ। এতে করে ভারতের তরুণ পেশাদারদের আন্তর্জাতিক নিয়োগ আরও সহজ ও লাভজনক হবে।
ডিজিটাল খাতেও চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘Digital Trade Chapter’-এ সাইবার সুরক্ষা ও ভোক্তা সুরক্ষার বিধান রাখা হয়েছে, যা তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতিতে ক্যারিয়ারের পথ খুলে দেবে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, “এই FTA প্রায় ৯৯% শুল্ক রেখা কভার করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ১০০% মূল্যমানকে অন্তর্ভুক্ত করবে, যা রপ্তানির নতুন দিগন্ত তৈরি করবে।”
চুক্তি অনুযায়ী, দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির করেছে। এই চুক্তি (Trade Agreement) ‘Viksit Bharat 2047’ লক্ষ্য পূরণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।






