খেলা

Rishabh Pant: গুরুতর চোট পন্থের, মেটাটারসাল ফ্র্যাকচারের আশঙ্কা

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁর ডান পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে— চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘মেটাটারসাল ফ্র্যাকচার’

Truth of Bengal: ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। তবে মাঠে নেমেও শেষরক্ষা হল না ঋষভ পন্থের। ম্যাচ চলাকালীন ফের একবার গুরুতর চোট পেলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁর ডান পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে— চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘মেটাটারসাল ফ্র্যাকচার’। চোট গুরুতর হলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। সে ক্ষেত্রে শুধু চলতি টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পন্থ। ঘটনাটি ঘটে ইনিংসের ৭৮তম ওভারে। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি ইয়র্কার বল ঋষভ পন্থ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ফেলেন। সেই বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের গোড়ালির নিচে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠেই লুটিয়ে পড়েন (Rishabh Pant)।

আরও পড়ুন: Thailand Cambodia Clash: দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা! থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে মৃত্যু ১২

পরে দেখা যায়, পায়ের পাতায় ফুলে গেছে এবং রক্তক্ষরণও হয়েছে।ফিজিওরা মাঠে ছুটে আসেন। ব্যথা এতটাই প্রবল ছিল যে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। পরে ক্যাবি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ড্রেসিংরুমে পাঠানো হয়।পন্থের চোট দেখে উদ্বিগ্ন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলেন, ‘ওর মুখের যন্ত্রণাটা দেখে খুব কষ্ট লাগছে। এমনিতেই একটা চোট পুরোপুরি সারেনি, তার উপর ফের নতুন চোট। এটা আরও গুরুতর হয়ে উঠতে পারে। আশা করি হাড় না ভেঙে যায়।’ অন্যদিকে, মেটাটারসাল চোটের সম্ভাবনার কথা প্রথম জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘পন্থ একেবারেই পায়ে ভর দিতে পারছিল না। মাটিতে ছটফট করছিল প্রায় ৬-৮ মিনিট (Rishabh Pant)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রথম ফোলাটাই ভয় ধরিয়ে দিয়েছিল। আমি জানি, এই চোট কতটা ভয়ানক হতে পারে।’ পন্থের চোট সারাতে অস্ত্রোপচার নাও লাগতে পারে। কিন্তু তার জন্য নির্দিষ্ট চিকিৎসা, বিশ্রাম, ওষুধ এবং বিশেষ জুতো ব্যবহার করতেই হবে। তবে হাড় ভেঙে গেলে অস্ত্রোপচার অনিবার্য। প্রসঙ্গত, এর আগের টেস্টেও চোট পেয়েছিলেন পন্থ। লর্ডস টেস্টের প্রথম দিনে উইকেট কিপিং করার সময় আঙুলে চোট পান। যদিও সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন। তবে এবার মনে করা হচ্ছে, চোট অনেক বেশি গুরুতর। এই মুহূর্তে ভারতীয় শিবিরে চিন্তার মেঘ। পন্থ ছিটকে গেলে টিম কম্বিনেশন কীভাবে সামলাবে ম্যানেজমেন্ট, সেটাই বড় প্রশ্ন (Rishabh Pant)।

Related Articles