IndiGo Flight: টেকঅফের আগেই আগুন! উড়ানের আগেই ইন্ডিগো বিমানে আগুন
তবে পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৬০ জন যাত্রী।
Truth of Bengal: আকাশপথে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। চরম বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর একটি বিমানের দুই ইঞ্জিনেই আগুন ধরে যায় টেকঅফের ঠিক আগেই। তবে পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৬০ জন যাত্রী। আমেদাবাদ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ নম্বর উড়ানটি দিউর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। মূল রানওয়ের দিকে বিমানটিকে নিয়ে যাচ্ছিলেন পাইলট। ঠিক সেই সময় তিনি লক্ষ্য করেন, বিমানের দুই ইঞ্জিনেই ধোঁয়া ও আগুন দেখা দিচ্ছে। সঙ্গে সঙ্গে এটিএসকে ‘মে-ডে’ কল পাঠিয়ে বিপদের ইঙ্গিত দেন পাইলট। এরপর দ্রুত যাত্রী-সহ সব ৬০ জনকে নামিয়ে নেওয়া হয় বিমান থেকে (IndiGo Flight)।
আরও পড়ুন: Afghanistan: প্রথম বলেই বাবাকে ছক্কা! আফগান ক্রিকেটে মাঠে ইতিহাস লিখলেন নবি-পুত্র হাসান
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে ওই উড়ান স্থগিত করা হয়েছে। বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সব পরীক্ষা-নিরীক্ষার পরেই ফের বিমানটিকে উড়ানে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। যাত্রীদের জন্য পর্যাপ্ত জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা পরে গন্তব্যে যেতে চান, তাঁদের জন্য পরবর্তী উড়ানের ব্যবস্থা করা হচ্ছে। না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে (IndiGo Flight)।‘
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এর মধ্যেই আরও এক বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ আগুন লাগে। জানা গিয়েছে, এক যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুনের সূত্রপাত। মাঝআকাশে আতঙ্ক ছড়ালেও বিমানকর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিরাপদে অবতরণ করে।সম্প্রতি একের পর এক বিমানে এই ধরনের যান্ত্রিক ত্রুটি বা আগুন লাগার ঘটনা আকাশপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে পাইলট ও কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো যাচ্ছে, এটাই আশার কথা (IndiGo Flight)।






