Uncategorized

BITS Pilani: ভারতে গড়ে উঠছে প্রথম ‘এআই প্লাস ক্যাম্পাস’, কোথায় তৈরি হচ্ছে এমন ক্যাম্পাস

অন্ধ্র প্রদেশের অমরাবতীতে তৈরি হচ্ছে এআই প্লাস ক্যাম্পাস।

Truth of Bengal: রাজস্থানের পিলানিতে ডিমড বিশ্ববিদ্যালয় বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (বিআইটিএস) তৈরি করছে দেশের প্রথম এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) প্লাস ক্যাম্পাস। অন্ধ্র প্রদেশের অমরাবতীতে তৈরি হচ্ছে এআই প্লাস ক্যাম্পাস। বিআইটিএস চ্যান্সেলর তথা আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা দেশের প্রথম এআই প্লাস ক্যাম্পাস গড়ে তোলার কথা জানান। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস গড়ে তুলতে আগামী ৫ বছরে হাজার কোটি টাকার বেশি পরিমাণ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ (BITS Pilani)।

আরও পড়ুন: Toilet Blast: তৃণমূল কর্মীর বাড়ির শৌচালয়ে বোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

অন্ধ্র প্রদেশের অমরাবতীতে ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (সিআরডিএ)-এর বরাদ্দ করা ৭০ একর জমিতে এআই প্লাস ক্যাম্পাস গড়ে উঠছে। ২০২৭ সাল থেকে ধাপে ধাপে পড়ুয়াদের ভর্তি করানো হবে। ২টি পর্যায়ে ৭ হাজারের বেশি পড়ুয়া ভর্তি হতে পারে। নয়া শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, রোবোটিকস, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক প্রভৃতি বিষয় পড়ানো হবে। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কাছে বিআইটিএসের এআই প্লাস ক্যাম্পাস গড়ে উঠছে (BITS Pilani)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles