Toilet Blast: তৃণমূল কর্মীর বাড়ির শৌচালয়ে বোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
A bomb hidden in the bathroom of TMC leader Kaum Ali Sheikh’s house in Murshidabad detonated, damaging the wall—no injuries reported as the family was away.
Truth Of Bengal: তৃণমূল কর্মীর বাড়ির শৌচালয় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে(Toilet Blast)। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বিকেলে রায়পুর অঞ্চলের তৃণমূল নেতা কাউম আলি শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
[আরও পড়ুনঃ Coach Search: ভারতীয় ফুটবল কোচ, ফেডারেশনের বিজ্ঞপ্তিতে প্রায় ১৭০ আবেদন, তালিকায় প্রাক্তন কোচও]
পরিবার সুত্রে জানাযায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। এই সুজগে কেউ বা কারা চুপিসারে বাড়ির শৌচালয়ে ঢুকে বোমা রেখে গিয়েছিল(Toilet Blast)। বিস্ফোরণে বাড়ির বাথরুমের দেওয়াল ভেঙে পড়ে যায়। ঘটনায় সময় বাড়িতে কেউ না থাকায় আহত হয়নি। গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাথরুমে মজুত থাকা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়(Toilet Blast)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।






