Samsung Galaxy F36: ১৭,৪৯৯ টাকায় লেদার টেক্সচারের স্মার্টফোন! ভারতে এল Samsung Galaxy F36 5G
এতে আছে লেদার টেক্সচারের ব্যাক প্যানেল, বড়ো ব্যাটারি ও একাধিক AI ফিচার।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য গত ১৯ জুলাই ভারতের বাজারে এসেছে Samsung Galaxy F36 5G। নয়া মডেলের স্মার্টফোনের দাম শুরু ১৭,৪৯৯ টাকা থেকে। এতে আছে লেদার টেক্সচারের ব্যাক প্যানেল, বড়ো ব্যাটারি ও একাধিক AI ফিচার। Samsung Galaxy F36 5G স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও এক্সিনস ১৩৮০ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ।
আরও পড়ুন: Coach Search: ভারতীয় ফুটবল কোচ, ফেডারেশনের বিজ্ঞপ্তিতে প্রায় ১৭০ আবেদন, তালিকায় প্রাক্তন কোচও
দাম পড়বে যথাক্রমে ১৭,৪৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা। ২৯ জুলাই, দুপুর ১২টা থেকে এটি ফ্লিপকার্ট এবং স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোরাল রেড, লাক্স ভায়োলেট, Coral Red, Lux Violet আর অনিক্স ব্ল্যাক রঙে মিলবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ স্মার্টফোনের সামনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা ভিক্টাস প্রটেকশন। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ চিপসেট রয়েছে। পাশাপাশি, উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy F36 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Samsung Galaxy F36 5G ফোনে সার্কেল টু সার্চ, এআই অবজেক্ট ইরেজার, নাইট পোট্রেট উইথ এআই ডেপ্থ ম্যাপ, এআই ইমেজ ক্লিপার ও জেমিনি লাইভের মতো একাধিক এআই ফিচার রয়েছে।






