খেলা

Coach Search: ভারতীয় ফুটবল কোচ, ফেডারেশনের বিজ্ঞপ্তিতে প্রায় ১৭০ আবেদন, তালিকায় প্রাক্তন কোচও

AIFF received 170 applications for the Indian men’s team coach role—including big names like Robbie Fowler

Truth Of Bengal: ফেডারেশনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তির ভালো সাড়া মিলল। ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য প্রায় ১৭০ জন আবেদন করেছেন, যাঁর মধ্যে রয়েছেন বহু দেশী ও বিদেশী প্রাক্তনীরা(Coach Search)। জানা যাচ্ছে, সেই আবেদনের নাম রয়েছে দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনেরও। এর আগে তিনি যখন দলের কোচ ছিলেন, তখন দলকে বেশ ভালো জায়গাতেই নিয়ে গেছিলেন। এছাড়াও নাম রয়েছে আরও অনেক তারকার।

[আরও পড়ুনঃ Weather: আবারও নিম্নচাপ! দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, সমুদ্রেও নিষেধাজ্ঞা]

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয় দেখে বেশ হতাশ হয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। বলা ভালো, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন। এমনটা যে হবে, একেবারেই কল্পনা করতে পারেননি তারা(Coach Search)। এই হারের পর প্রশ্নের মুখে পড়ে দলের প্লেইং স্ট্রাটেজি। পাশাপাশি, প্রশ্ন ওঠে কোচিং নিয়েও। এমন পরিস্থিতিতে ম্যানোলো মার্কেজকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় এআইএফএফের তরফ থেকে এবং সেই অনুযায়ী তাদের তরফ থেকে দেওয়া হয় বিজ্ঞপ্তি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সেই বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে বেশ ভালই আবেদন জমা পড়ে। প্রায় ১৭০ জন জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার আবেদন করেন(Coach Search)। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের প্রাক্তন ফরওয়ার্ড হ্যারি কেওয়েল, মহমেডান স্পোর্টিং ক্লাবের আন্দ্রে চেরনিশভ, জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, ওড়িশা এফসির সার্জিও লোবেরা সহ আরো অনেকে।

তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে দলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কনস্টানটাইনকে হয়তো কোচ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ফেডারেশনের তরফ থেকে। কারণ তিনি দলের খুঁটিনাটি ভালো করেই জানেন এবং একটা সময়ে দলকে বেশ ভালোই শক্তিশালী করে তুলেছিলেন। সুতরাং এই ব্যাপারে হয়তো তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানো হতে পারে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হয় ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। কার নাম উঠে আসে, সেটাই এখন দেখার।

Related Articles