রাজ্যের খবর

Campus Tragedy: আইআইটি‑খড়্গপুরে ফের অস্বাভাবিক মৃত্যু! ক্যাম্পাসে ঘরের ভেতর থেকে মিলল ছাত্রের দেহ

Another IIT Kharagpur student dies this week; fifth death in seven months raises mental-health and safety concerns on campus.

Truth Of Bengal: এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে। রুমের ভিতরেই মেলে রিতম মণ্ডল নামে ওই ছাত্রের দেহ। সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই আরও এক মৃত্যু খড়্গপুর আইআইটি-তে(Campus Tragedy)। মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। সোমবার রাতেই আচমকা মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুনঃ Rain Alert: ২৪ জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান চন্দ্রদীপ(Campus Tragedy)। সেই সময় কোনও কারণে শ্বাসনালীতে আটকে যায় ওই ওষুধ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বি সি রায় কলেজে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

মৃতের পরিবারকে খবর দেওয়া হলে সকালেই পৌঁছে যান তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ(Campus Tragedy)। ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। চতুর্থ বর্ষের ওই ছাত্রের কোনও মানসিক চাপের কথাও শোনেনি কেউ। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে রিতম বা চন্দ্রদীপের মৃত্যু প্রথম নয়, গত সাত মাসে এই আইআইটি-তে এই নিয়ে মোট ৫ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল।

Related Articles