খেলা

Olivia Smith: মহিলা ফুটবলে ইতিহাস! ১১ কোটির রেকর্ড ট্রান্সফারে আর্সেনালে অলিভিয়া স্মিথ

এই ট্রান্সফার ফি-র মাধ্যমে অলিভিয়া ভেঙে দিলেন আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমার রেকর্ড, যাঁকে চেলসি গত জানুয়ারিতে ৯ লক্ষ পাউন্ডে দলে নিয়েছিল।

Truth of Bengal: মহিলা ফুটবলে দলবদলের বাজারে নজিরবিহীন ঘটনা। বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা ফুটবলারকে এত বিপুল অর্থে সই করাল কোনও ক্লাব। কানাডার প্রতিভাবান মিডফিল্ডার অলিভিয়া স্মিথ-কে (Olivia Smith) প্রায় ১০ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি ৫৫ লক্ষ টাকা) দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব আর্সেনাল চার বছরের চুক্তিতে দলে নিল।এর আগে এত বড় অঙ্কের দলবদল হয়নি মহিলা ফুটবলে। এই ট্রান্সফার ফি-র মাধ্যমে অলিভিয়া ভেঙে দিলেন আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমার রেকর্ড, যাঁকে চেলসি গত জানুয়ারিতে ৯ লক্ষ পাউন্ডে দলে নিয়েছিল।

[আরও পড়ুনঃ Delhi Murder Case: স্বামীকে ঘুমের ওষুধ, বিদ্যুৎ শক দিয়ে খুন স্ত্রীর]

২০ বছরের অলিভিয়া গত মরশুমে লিভারপুল মহিলা দলের হয়ে ২৫টি ম্যাচে ৯টি গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই চেলসি, অলিম্পিক লিওঁ এবং আর্সেনালের মতো প্রথম সারির ক্লাবগুলি তাঁকে নিতে মরিয়া হয়ে ওঠে। শেষমেশ লিভারপুলের বাধা পেরিয়ে আর্সেনালই তাঁকে দলে টানল বিশাল অঙ্কের টাকায়।(Olivia Smith)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

চুক্তি সইয়ের পর অলিভিয়া উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় বলেন, ‘ আর্সেনালের হয়ে খেলা আমার বহুদিনের স্বপ্ন ছিল। ইউরোপের অন্যতম সেরা ক্লাবের জার্সিতে মাঠে নামাটা গর্বের ব্যাপার। আজ সেই স্বপ্ন পূরণ হল।’ কানাডার এই উঠতি তারকার পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল ২০২২ সালে, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির স্পোর্টস দল পেন স্টেট নিটানি লায়ন্স থেকে। পরে পর্তুগালের স্পোর্টিং সিপি-র হয়েও খেলেন তিনি, যেখানে ১৮টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন। সেখান থেকে উঠে এসে লিভারপুল হয়ে এবার আর্সেনালে।মহিলা ফুটবলে বাণিজ্যিক দিক থেকে এই চুক্তি এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অলিভিয়ার রেকর্ড দলবদল দেখিয়ে দিচ্ছে, এখন আর মহিলা ফুটবল শুধু প্রতিভা বা কৌশলের লড়াই নয়, অর্থনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।(Olivia Smith)

Related Articles