Civic Volunteer: টিকিট না থাকায় বেধড়ক মার, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।
Truth of Bengal: এবার যুবকের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় উত্তেজনা। জানা গিয়েছে, স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের ( Civic Volunteer) বিরুদ্ধে।
[আরও পড়ুনঃ Paschim Medinipur: স্বনির্ভরতার পথে ডেবরার সাতকোনার নারীরা]
সিভিক ভলেন্টিয়ারের সেই মারে যুবকের আঙ্গুল কেটে গিয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটে শনিবার। জানা গিয়েছে স্টেশনে বসে যুবক গেম খেলছিল। এরপর তার কাছে টিকিট চাওয়া হলে সে জানায় যে, সে কোথাও যাবে না। স্টেশনে সে এমনিই বসে রয়েছে। তারপরেই তাকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেই ঘরে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাড়ির জন্য হাতের একটি আঙ্গুল কেটে গিয়েছে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে। প্রচুর সাধারণ মানুষ শনিবার স্টেশনে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যার আঙ্গুল কেটে গিয়েছে তাকে ক্ষতিপূরণও দিতে হবে।( Civic Volunteer)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ থেকে শুরু করে নাদানঘাট থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে আলোচনা শুরু করেন পুলিশ কর্তারা। এর আগেও শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। নাকা চেকিংয়ের জোর জুলুম থেকে শুরু করে পথ যদি মানুষদের সঙ্গে দুর্ব্যবহার অথবা জাতীয় সড়কের উপর টাকা আদায় করা এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে সিদ্দিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। এবার সমুদ্রগড় স্টেশনে বিনা টিকিটে যাত্রীদের বেধড়ক মারধর করে তার আঙ্গুল কেটে দেওয়ার ঘটনায় উত্তেজনায় ছড়িয়ে পড়ল।( Civic Volunteer)






