Community Kitchen: বন্যা দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন খাবার, পরিবেশনে পুলিশ প্রশাসন
চন্দ্রকোনা থানায় এলাকায় পুলিশের উদ্যোগে চালু কমিউনিটি কিচেন এ ভিড় জমাচ্ছেন বন্যা দুর্গতরা।
সুমন মন্ডল, ঘাটাল: বন্যা দুর্গতদের জন্য জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন চলছে। গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন থানার ওসি। চন্দ্রকোনা থানায় এলাকায় পুলিশের উদ্যোগে চালু কমিউনিটি কিচেন এ ভিড় জমাচ্ছেন বন্যা দুর্গতরা। গ্রামবাসীদের মধ্যে খাবার পরিবেশন করলেন অফিসার ইনচার্জ। শিলাবতী নদীর ধারে বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামে বাসিন্দাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন (Community Kitchen)।
আরও পড়ুন: Ceasefire Claim: “ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর হাত ছিল” ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের
জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রকোনা থানার সহযোগিতায় মঙ্গলবার সিমলা গ্রামে চালু করা হয় কমিউনিটি কিচেন।সেখানে উপস্থিত হয়ে নিজের হাতেই দুর্গত গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত ওসি শুভঙ্কর রায়। পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছে। এই দুর্দিনে নদীর তীরবর্তী গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ (Community Kitchen)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/






