আন্তর্জাতিক

Bangladesh: ‘শেখ হাসিনার সম্মানহানির…..’, ইউনূস সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Awami League General Secretary Obaidul Quader accuses the Yunus government of defamation.

Truth Of Bengal: আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি অভিযোগ করেছেন (Bangladesh)। রবিবার এক বিবৃতিতে সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ দখলদারি এবং ইউনূস সরকার মানহানিকর মিথ্যাচার ও বিকৃত তথ্য প্রচার করছে। এই কাজ করছে ইউনূসের সরকার। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: Himachal Deluge: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু]

সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে চিরঋণী। তাঁর নেতৃত্বে বাঙালি পেয়েছে হাজার বছরের আরাধ্য স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশে রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয়, বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার, হত্যা মামলা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা বারবার দেশের জন্য সম্মান এনেছে। যারা দেশের হয়ে সম্মান এনেছে তাঁদের বিরুদ্ধে বানানো দুর্নীতির অভিযোগ আনা হয়েছে (Bangladesh)।

FB POST:

ওবায়দুল কাদের পৃথক এক বিবৃতিতে বলেন, শেখ হাসিনার সম্মানহানির জন্য ইউনূস সরকার নানারকমের পথ অবলম্বন করছে। যারা এত লড়াই করেছেন তাদের জমি নিয়ে বিতর্ক করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, সাল ২০২৪, ৫ অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। এক সময় শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন, সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতি, অত্যাচারের অভিযোগ (Bangladesh)।

Related Articles