Green Summit: হাওড়া ময়দানে আইএমএ হলে অঙ্গনা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা দিবসে পরিবেশ সম্মেলন
Angana Foundation celebrated its 3rd anniversary at IMA Howrah with a conference on conservation, climate action, biodiversity & community engagement.
Truth Of Bengal: হাওড়া ময়দানের ‘আইএমএ’ হলে অঙ্গনা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। বিষয় ছিল পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি(Green Summit)। এদিন পরিবেশ সম্মেলন, সচেতনতামূলক আলোচনা, ক্যুইজ প্রতিযোগিতা (পরিবেশ বিষয়ক) ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রকৃতির পাশে আমরা’ এই বার্তা নিয়ে আয়োজিত সম্মেলনে পরিবেশবিদ, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে মত বিনিময় করেন।
[আরও পড়ুনঃ Himachal Deluge: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু]
এদিনের অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি ডাঃ প্রতীক মিত্র। তিনি সংগঠনের বিভিন্ন বিষয়গুলি যেমন স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, শিশু ও মাতৃ বিভাগ ইত্যাদি বিষয়গুলিকে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানের বিশেষ পর্বে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধনা প্রদান করা হয়(Green Summit)। বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, জল সংরক্ষণ ও জলাভূমি রক্ষায় তাঁদের উদ্যোগকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান নদী বিশেষজ্ঞ ড. কল্যাণ রুদ্র। তিনি তাঁর বক্তব্যে শিল্প বিপ্লবের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যেভাবে পরিবেশ প্রকৃতি ধ্বংস হয়েছে, প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করে আকাশ বাতাস মাটি বায়ু জলকে দূষিত করা হয়েছে তার থেকে বাঁচার পথ ও সাসটেইনেবল ডেভেলপমেন্টের কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে আগামী প্রজন্ম ও ছাত্রছাত্রীদেরকে পরিবেশ প্রকৃতির উপর আরও যত্নশীল হয়ে উঠতে পরামর্শ দেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. জয়ন্ত বসু সুন্দরবনের বিপর্যয় ও দক্ষিণবঙ্গের জলবায়ু বিপর্যয়ের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। গবেষক ড. সৌমেন্দ্রনাথ ঘোষ সমস্ত স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্থানীয় জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের গুরুত্বের কথা মনে করিয়ে দেন এবং তাদেরকে জীব বৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ পরামর্শ দেন(Green Summit)। ডব্লিউ ডব্লিউ এফ-এর ডিরেক্টর ড. সঙ্গীতা মিত্র ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ পথ প্রদর্শন করেন ও প্লাস্টিক বর্জন করার বিষয়টি তুলে ধরেন। এই সংক্রান্ত বিভিন্ন লিফলেট ছাত্রদের মধ্যে বিলি করেন।
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি ড. সৌরেন্দুশেখর বিশ্বাস জীব বৈচিত্র্যে প্রত্যেকটি গাছপালা ও প্রাণীকুলের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। হাওড়া বন বিভাগের আধিকারিক (রেঞ্জ অফিসার আরবান) হুমায়ুন কবীর সমাজের মানুষের পরিবেশ ও গাছপালার প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন ও বন দফতরের পক্ষ থেকে যেকোনও ধরনের সাহায্যের বিষয়ে অবগত করেন। এদিন সংগঠনের পরিবেশ বিষয়ক ভারপ্রাপ্ত সম্রাট মণ্ডল সংগঠনের কাজের দিকগুলি উল্লেখ করেন। আগামী দিনে পরিবেশ প্রকৃতি বন্যপ্রাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্কুল সিভিল সোসাইটির ও বিভিন্ন এনজিওর কাছে যৌথভাবে কর্মসূচির আহ্বান জানান।



