Green Birthday: ঝাড়গ্রামে জঙ্গলমহলে ২৬টি চারা রোপণের মাধ্যমে বিশেষ জন্মদিন উদযাপন
Green Birthday: On his 26th birthday, Delhi-based Samir planted 26 saplings in Jhargram’s "Shobujer Pathshala" via video call, inspiring sustainable celebration.
Truth Of Bengal: বিশেষ কোনও কেক বা ক্লাবের আয়োজন না করে বরং পরিবেশ ও মানবিকতার অনন্য এক উপহার দিয়েছেন দিল্লিতে কর্মরত উদ্যোক্তা সমীর দণ্ডপাট(Green Birthday)। তার ২৬তম জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামের ‘সবুজের পাঠশালা’-তে ২৬টি চারা রোপণ করে উদযাপন করা হয়।
[আরও পড়ুনঃ Letter: যে চিঠি ঠিকানায় পৌঁছায় না সেই চিঠির খবর রাখে কে?]
নিজে উপস্থিত না থাকা সত্ত্বেও তিনি ভিডিও কলে যুক্ত হয়ে অনুষ্ঠান পরিচালনায় অবদান রেখেছেন এবং ছেলেমেয়েদের জন্য কেক, মিষ্টি ও চকলেট পাঠিয়েছেন(Green Birthday)। পাশাপাশি, গোপীবল্লভপুরের মহাপাল এলাকার দু’জন দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়— যার মাধ্যমে জন্মদিনটি সামাজিক দায়বোধের গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
‘সবুজের পাঠশালা’র শিক্ষক-শিক্ষিকারা সমীর দণ্ডপাটের এই উদ্যোগকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাঁর মতো দায়বোধসম্পন্ন মানুষ থাকলে আগামী প্রজন্ম পরিবেশ সচেতন ও সহানুভূতিশীল হবে(Green Birthday)।” সমীর দণ্ডপাটের এই মানবিক ও পরিবেশবান্ধব জন্মদিন উদযাপন সমাজের প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণা— যেখানে রয়েছে শুধুমাত্র আনন্দ নয়, বরং টেকসই পরিবর্তনের বার্তাও।






