দেশ

Hatkeshwar Bridge: বেহাল অবস্থায় ৪২ কোটির সেতু, প্রশ্নের মুখে বিজেপি সরকার

গত তিন বছর ধরে, এই সেতুটি যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ রয়েছে।  

Truth of Bengal: বিজেপিশাসিত গুজরাটে পর পর ব্রিজ বিপর্যয়ের ঘটনায় প্রশ্নের মুখে কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকার। এবার মোরবীকাণ্ডের তিন বছর পরে গুজরাটে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। তাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। আর এই সময় সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। ২০১৭ সালে আহমেদাবাদে ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া হটকেশ্বর সেতুটি  বেহাল অবস্থা। তাই সেই সেতুটি ভেঙে ফেলা হবে  ৩.৯ কোটি টাকা ব্যয়ে।  মাত্র পাঁচ বছরের মধ্যে এই সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। গত তিন বছর ধরে, এই সেতুটি যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ রয়েছে।  এরজেরে স্থানীয় মানুষের কাছে এই হটকেশ্বর সেতুটি কার্যত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে (Hatkeshwar Bridge)।

আরও পড়ুনঃ Tej Pratap: বিহার নির্বাচন ঘিরে সক্রিয় তেজপ্রতাপ, একা লড়াইয়ের ইঙ্গিত

সেইজন্য আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এএমসি) স্থায়ী কমিটি এই জরাজীর্ণ সেতুটি ভেঙে ফেলার জন্য একটি নির্মাণ সংস্থাকে ৩.৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, বলা হচ্ছে যে বর্ষার পরে সেতুটি ভাঙার কাজ শুরু হবে। সেতুটি ভাঙার সময়, আশেপাশে যাতে কোনও যানজট না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। সেতুটি ভাঙার কাজ ৬ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে।  তবে আবারও কি এখানে কোন সেতু তৈরি হবে কিনা তা স্পষ্ট নয়।উল্লেখ্য, ২০১৫ সালে অজয় ​​ইনফ্রা কোম্পানি কর্তৃক হাটকেশ্বর সেতুর নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর এটি উদ্বোধন করা হয়, কিন্তু নির্মাণের মাত্র চার বছর পর, ২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে, সেতুতে গর্তের কারণে এটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় (Hatkeshwar Bridge)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এর পরে, ২০২২ সাল পর্যন্ত, এই সেতুটি দুই থেকে তিনবার মেরামত করতে হয়। আর এবার কোটি টাকা খরচ করে সেতুটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কারণে মাত্র কয়েক বছরের মধ্যে সেতুটির বেহাল অবস্থা হল তা নিয়ে মুখ খোলেনি বিজেপি সরকার।  অন্যদিকে মাত্র পাঁচ বছরে ৪২ কোটি টাকা ব্যয়ে হটকেশ্বর সেতুটি বেহাল অবস্থা নিয়ে সরব বিরোধি শিবির। তাদের দাবি নিম্মমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল এই সেতুটি।  সেইজন্য মাত্র কয়েক বছরের মধ্যে বিপদজনক হয়ে পড়েছে।  সেইসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছে, যেখানে অন্য রাজ্যে গিয়ে বিজেপি সেতু নির্মাণের সামগ্রীতে দুর্নীতি নিয়ে সরব হয়। সেখানে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বারবার কেন সেতু বিপর্যয়ের মত ঘটনা ঘটছে।  শুধু তাই নয়, কেন দেখা যাচ্ছে সেতুর বেহাল অবস্থা।  এই প্রশ্নের উত্তর দিতে কার্যত নিশ্চুপ পদ্ম শিবির (Hatkeshwar Bridge)।

Related Articles