Uncategorizedরাজ্যের খবর

Santipur: নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা, পদ খোয়ালেন তৃণমূলের ব্লক সভাপতি

 অভিযোগের ভিত্তিতে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার।

Truth of Bengal: বিধানসভা নির্বাচনের আগে অতি সক্রিয়তা তৃণমূলের।  যে কোন ভুল ত্রুটি হলেই করা অ্যাকশন দলের।  শান্তিপুরে নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল ব্লক সভাপতির বিরুদ্ধে ।  সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এবার পদ খোয়ালেন ওই তৃণমূলের ব্লক সভাপতি । যা নিয়ে শুরু হয়েছে আবারও রাজনৈতিক তরজা।  অভিযোগের ভিত্তিতে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লক এর তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার। আপাতত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।(Santipur)

[আরও পড়ুনঃ Tej Pratap: বিহার নির্বাচন ঘিরে সক্রিয় তেজপ্রতাপ, একা লড়াইয়ের ইঙ্গিত]

উল্লেখ্য, দিন কয়েক আগে শান্তিপুরের এক যুবতী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার বিবাহিত হাওয়া সত্ত্বেও সে তাকে কিছু জানাইনি। না জানিয়ে তাকে বিয়ে করে। বিয়ে করার পর তার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতো সুব্রত সরকার এবং তার পরিবার। অবশেষে বাধ্য হয়ে তার বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে ওই যুবতী।(Santipur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দিন কয়েক আগে শান্তিপুর থানায় সুব্রত সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সে। সেই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই দলের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। আপাতত ব্লক সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি দলের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে তিনি দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।(Santipur)

 

Related Articles