Child Death: খেলার ছলেই মর্মান্তিক মৃত্যু, গলায় ফাঁস লেগে প্রাণ গেল ৯ বছরের শিশুর
A 9-year-old boy tragically died of suspected accidental hanging while playing in an under-construction house.
Truth Of Bengal: খেলার ছলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গলায় ফাঁস লেগে মৃত্যু হল ৯ বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা এলাকায়(Child Death)। মৃত শিশুর নাম আদিত্য ঘোষ। স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। জানা গিয়েছে, নির্মীয়মাণ নতুন বাড়িতে দুই ভাই মিলে খেলছিল। সেই সময় আদিত্যর মা হঠাৎই ছেলেকে নতুন ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুনঃ Trump Tariffs: সাত দেশকে নিশানা করে ট্রাম্পের নতুন অর্থনৈতিক হামলা, চিন্তিত নয়াদিল্লি]
কিন্তু ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবার এবং গ্রামবাসীদের মধ্যে(Child Death)। পরিবারের দাবি, এত ছোট একজন ছেলের আত্মহত্যা করার মতো মানসিক অবস্থা ছিল না। তবে অনেকের অনুমান, খেলার ছলে কোনওভাবে গলায় দড়ি আটকে গিয়েই ঘটে গিয়েছে এই মর্মান্তিক কাণ্ড।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঘটনার খবর পেয়ে ভূতনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Child Death)। পাশাপাশি, এটি নিছক দুর্ঘটনা না অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।






