Delhi Earthquake: ভূকম্পনে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত! রিখটার স্কেলে ৪.৪
ভূমিকম্পের উৎসস্থল ঝজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে।
Truth of bengal: বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি সহ সংলগ্ন এলাকা। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ঝজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪ এবং ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয়েছিল (Delhi Earthquake)।
আরও পড়ুন: Child Death: খেলার ছলেই মর্মান্তিক মৃত্যু, গলায় ফাঁস লেগে প্রাণ গেল ৯ বছরের শিশুর
হঠাৎ এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে। বহু মানুষ নিজেদের বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাজধানীতে ফ্যান, লাইট, আসবাবপত্র কেঁপে ওঠে বলে জানান স্থানীয়রা। নয়ডা, গুরুগ্রাম, সোনিপত, হিসার, মেরঠ এবং শামলির মতো শহরেও স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়। গুরুগ্রাম ও নয়ডার বহু অফিসে কর্মীদের দাবি, ভূমিকম্পের সময় কম্পিউটার ও চেয়ার কেঁপে ওঠে। সুরক্ষার কারণে তৎক্ষণাৎ অনেক কর্মী বহুতল ভবন থেকে বাইরে চলে আসেন। স্বাভাবিকভাবে সাতসকালে ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। যদিও এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Delhi Earthquake)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
বলা বাহুল্য, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল, তখন কম্পনের মাত্রা ছিল ৪। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, দিল্লির ভৌগোলিক অবস্থান এমনই যে সেখানে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, ভারতের প্রায় ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্পপ্রবণ। ‘সিসমিক জোনিং ম্যাপ’-এর ভিত্তিতে ভারতকে মোট চারটি ভূকম্প ঝুঁকিপূর্ণ জোনে ভাগ করা হয়েছে— জোন ২, ৩, ৪ ও ৫। এর মধ্যে জোন ৫ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং জোন ২ তুলনামূলকভাবে নিরাপদ। রাজধানী দিল্লি জোন ৪-এ অবস্থান করছে, যেখানে মাঝারি মাত্রার (৫ থেকে ৬ মাত্রার) ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় থেকেই যায় (Delhi Earthquake)।






