Texas Flood: টেক্সাসে হড়পা বানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা পেরোল ৮০
এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী। ঘটনার গুরুত্ব বুঝে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস।
আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানের মৃতের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। বর্তমানে মৃতের বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। সোমবার, মৃতদের মধ্যে ২৮ জন শিশু। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী। ঘটনার গুরুত্ব বুঝে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন (Texas Flood)।
গত শুক্রবার থেকে টানা ভারী বর্ষণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে টেক্সাসের বিস্তীর্ণ এলাকায়। প্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত গুয়াদালুপে নদীতে আচমকা হড়পা বান নেমে আসে। মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর জলস্তর বেড়ে যায় ২৬ ফুট (প্রায় ৮ মিটার)। প্রশাসনের মতে, এত দ্রুত জল বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। শনিবার পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার হলেও পরবর্তী সময়ে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে এই হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুলের ছাত্রীদের দল, যারা সপ্তাহান্তের ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর ধারে তাঁবুতে ছিল। কেরভিল শহরের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ওই দলে থাকা ২৭ জন ছাত্রীর কোনও খোঁজ মেলেনি এখনও। তাঁদের সঙ্গে আরও অনেকে নিখোঁজ। মোট নিখোঁজের সংখ্যা ৪০-এরও বেশি বলে অনুমান করা হচ্ছে (Texas Flood)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী । হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আকাশপথে তল্লাশি চালানো হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেই চলেছে উদ্ধার ও উদ্ধার-পরবর্তী চিকিৎসার কাজ। ঘটনায় শোকাহত গোটা আমেরিকা। বিশেষত শিশু ও শিক্ষার্থীদের মৃত্যু ও নিখোঁজ হওয়ায় আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সহায়তার ব্যবস্থা শুরু হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টেক্সাসে জারি থাকছে জরুরি সতর্কতা (Texas Flood)।






