বিনোদন

Work Hours: ”আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”, মন্তব্য রশ্মিকার

Rashmika Mandanna reacts to Deepika Padukone's 8-hour work policy, says she'd work 12 hours for the sake of cinema.

Truth Of Bengal: দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ করার দাবি নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যেই দীপিকার এই দাবিকে সমর্থন করেছেন বহু বলিউড তারকা(Work Hours)। তবে এবার বাকা সুর শোনা গেল দক্ষিণী তথা বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দানার মুখে। বলা যায় দীপিকার ৮ ঘণ্টা কাজ করার দাবিকে নিয়ে সমালোচনাই করলেন দক্ষিণী সুন্দরী। অভিনেত্রী বলেন, ”আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”

[আরও পড়ুনঃ Texas Flood: টেক্সাসে হড়পা বানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা পেরোল ৮০]

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ করার দাবি নিয়ে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা বলেন, ”গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের উপর নির্ভর করবে(Work Hours)। ছবিতে সই করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত। আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মান আটঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা অবদি কাজ করতে হয়েছে। আমি তাতেও সড়গড়। তবে এখানে কাজের চাপ অভিনেতাদের উপর খুব বেশি থাকে। কখনও কখনও সকাল ৯টায় শুটিং শুরু হয়ে পরেরদিন পর্যন্ত চলেছে। মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।” এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, ”সবচেয়ে কষ্টকর টানা ২, ৩ দিন বাড়ি না দিয়ে কাজ করা। এটা মোটেই সাধারণ ব্যাপার নয়।” অর্থাৎ রশ্মিকার স্পষ্ট কথা কাজের খাতিরে তিনি সময় দেখবেন না।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন(Work Hours)। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন। প্রসঙ্গত, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে বাদ পড়েন দীপিকা। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে। মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী।

Related Articles