Kasba case: কসবা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! মনোজিতের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি অভিযোগ
এবার তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও তদন্ত শুরু করা হতে পারে কলকাতা পুলিশের তরফ থেকে।
Truth of Bengal: আরও বিপাকে দক্ষিণ কলকাতা ল’ কলেজে ছাত্রী গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত মিশ্র। এবার তাঁকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে লাগলো তদন্তকারীদের। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও তদন্ত শুরু করা হতে পারে কলকাতা পুলিশের তরফ থেকে। জানা যাচ্ছে, মনোজিত নাকি সিন্ডিকেট এবং তোলাবাজির সঙ্গেও যুক্ত। বলা বাহুল্য, প্রতিনিয়তই তদন্ত করে যা উঠে আসছে, তা রীতিমতো চক্ষু চড়ক গাছ করে দিচ্ছে সকলের।( Kasba case)
[আরও পড়ুনঃ Liquor Smuggling: টোটোতে মদ পাচার! চাকদহে পুলিশের জালে ধৃত চালক, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক]
সংবাদসংস্থা পিটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছে যে অপরাধ ঘটানোর পরদিন মনোজিত দেশপ্রিয় পার্কে এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যিনি নাকি আগেও সাহায্য করেছিলেন তাঁকে। তবে এবার মনোজিতকে তিনি পিছিয়ে আসার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর মোবাইল টাওয়ার থেকে আরো জানা যাচ্ছে যে বাঁচার জন্য তিনি শহরের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন মেন্টরদের সঙ্গে দেখা করতে। কল লগ অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই ধর্ষণও নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে দিনদিন আরো জালে জড়িয়ে যাচ্ছে ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত।( Kasba case)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে গত মাসের ২৫ তারিখে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেন মনোজিত ও তাঁর বন্ধুরা। পুলিশে অভিযোগ দায়ের করার পরেই সেই তিনজন ও এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করে পুলিশ। তদন্ত করতে গিয়ে উঠে আসছে মনোজিতকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য। যদিও তাঁর বক্তব্য, তিনি অপরাধী নন এবং যা কিছু ঘটেছে সব নির্যাতিতার সম্মতিতেই হয়েছে। কিন্তু যা সব তথ্য হাতে লেগে চলেছে, তাতে এটা স্পষ্ট যে তাঁকে বিপদের কালো মেঘ ধীরে ধীরে মুড়ে নিচ্ছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আরো কি উঠে আসে তদন্ত থেকে। আর কেউ যুক্ত কিনা, সেটাই এখন দেখার।( Kasba case)






