Sukanta Controversy: ভেজেনি চিড়ে, সুকান্তর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি শিখদের
Sukanta Majumdar lands in controversy after allegedly throwing a cutout slipper that hit a Sikh officer's turban
Truth Of Bengal: বিপদে পড়তে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিখ পুলিশকর্মীকে চোটির কাটআউট ছোঁড়া কান্ডে এবার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিলেন শিখ ধর্মালম্বীরা(Sukanta Controversy)। চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই বালুরঘাট সাংসদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে শিরোমণি গুরুদ্বার প্রবর্ধক কমিটি। সবমিলিয়ে, বড় চাপে পড়ার মুখে গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতা।
[আরও পড়ুন: TMC warning: “আমার চেয়ে খারাপ কেউ হবে না” কর্মীসভা থেকে হুঁশিয়ারি তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতির]
ঘটনার সূত্রপাত মহেশতলায় সুকান্ত মজুমদারের যাওয়া থেকে। সম্প্রতি, সেখানে অশান্তি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সাধারণ মানুষ। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তবে মাঝপথে আটকে দেয় পুলিশ(Sukanta Controversy)। এরপর তিনি কালীঘাট যেতে চাইলে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই মুহূর্তে তিনি হাওয়াই চোটির কাটআউট ছোড়েন, যা লাগে এক শিখ পুলিশকর্মীর পাগড়িতে।
FB link:https://www.facebook.com/truthofbengal
যদিও পড়ে ঘটনার জন্য ক্ষমা চান সুকান্ত মজুমদার এবং জানান যা হয়েছে সব অনিচ্ছাকৃতভাবে হয়েছে। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি শিখ ধর্মালম্বীদের সম্মান করেন(Sukanta Controversy)। তবে তা সত্ত্বেও ক্ষোভ মিটছে না শিখদের। কিছুদিন আগে তাদের তরফ থেকে একটি মিছিল করা হয়েছিল। বিক্ষোভ দেখানো হয়েছিল দলের সদর দপ্তর মুরলিধর সেন স্ট্রিটে। এবার তাদের তরফ থেকে নেওয়া হলো আরো বড় পদক্ষেপ। চিঠি দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার দেখার বিষয় তৃণমূল সুপ্রিমো কি পদক্ষেপ নেন এই ব্যাপারে।






