আজকের দিনে

Today Horoscope: খরচ, সম্পর্ক, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে কেমন থাকবে জানুন!

রইল ১২ রাশির বিস্তারিত পূর্বাভাস

Truth of Bengal: আজকের দিনটা নানা রাশির জাতক-জাতিকার জন্য একদিকে যেমন খরচ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, তেমনই প্রেম, কর্মজীবন এবং স্বাস্থ্য নিয়েও মিলছে মিশ্র বার্তা। রইল ১২ রাশির বিস্তারিত পূর্বাভাস—(Today Horoscope)

মেষ
বন্ধুদের সমাগমে বাড়িতে খরচের পরিমাণ বাড়বে। শরীর নিয়ে কিছুটা সমস্যার সম্ভাবনা থাকলেও বুদ্ধির জোরে শত্রুর ওপর জয়লাভ করে আনন্দ পাবেন। ভাই-বোনের মধ্যে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা তৈরি হতে পারে। সম্মানহানির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আপনি তা এড়াতে পারবেন। প্রেম থেকে আনন্দ মিলবে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা ঘিরে ধরবে (Today Horoscope)।

বৃষ
ব্যবসায়ে অতিরিক্ত খরচের চাপ তৈরি হবে, শত্রুর প্রভাবেও ক্ষতির আশঙ্কা রয়েছে। জমি-বাড়ি সংক্রান্ত ব্যাপারে লাভবান হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। পড়াশোনায় হতাশাজনক কিছু ঘটতে পারে। বিশ্বাসযোগ্য কেউ আপনাকে ঠকাতে পারে, ফলে সম্পর্কেও চিড় ধরতে পারে। ন্যায্য পাওনা আদায়ের পথে জটিলতা আসতে পারে। চাকরির উচ্চ পদে যোগাযোগ হতে পারে। লিভারের সমস্যা ভোগাতে পারে।

মিথুন
কথায় সংযম না রাখায় অনুশোচনা হতে পারে। জ্যোতিষচর্চায় মানসিক শান্তি পাবেন। শারীরিক কষ্ট বাড়তে পারে। কোনও মহিলার দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। টাকার খরচ বুঝে না চললে সমস্যা বাড়বে। সংসারের দায়িত্ব দ্রুত শেষ করার চেষ্টা করুন। দৈনন্দিন কাজে বাধা আসতে পারে।

কর্কট
আইনি কোনও সমস্যায় উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন। সন্তানের আচরণে মন খারাপ হতে পারে। ঘরে সুসংবাদ আসার সম্ভাবনা। সেবামূলক কাজে শান্তি লাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর একটি কাজ আপনাকে অবাক করে দিতে পারে। নিজের কাজে গর্ববোধ করবেন। শরীরের সামান্য অসুস্থতা যেমন জ্বর বা জ্বালা অনুভূত হতে পারে। গৃহনির্মাণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা।

সিংহ
পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। দুপুরের পর ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে পারেন। আজ ভ্রমণ এড়ানো ভাল, ক্লান্তি ও কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ আইনি ঝামেলা তৈরি করতে পারে। বেশি কথা বলার জন্য ক্ষতি হতে পারে। তবে বাড়তি উপার্জনের সম্ভাবনা উজ্জ্বল (Today Horoscope)।

আরও পড়ুনঃ Sukanta Controversy: ভেজেনি চিড়ে, সুকান্তর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি শিখদের

কন্যা
প্রেমের সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে, বিচ্ছেদ পর্যন্তও গড়াতে পারে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। ধৈর্য ধরেই সব কাজ সামলাতে হবে। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা আটকে যেতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন।

তুলা
সেবামূলক কাজে মানসিক তৃপ্তি আসবে। ঘরের লোকের ব্যবহার দুঃখ দিতে পারে, বন্ধুদের থেকেও বিরূপ ব্যবহার পেতে পারেন। শুভ কাজে সাফল্য মিলবে। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার যুক্তিনিষ্ঠ আলোচনায় অন্যরা সন্তুষ্ট হবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের নির্দেশ মানতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেরি না করাই ভাল।

বৃশ্চিক
প্রেমের সম্পর্কে মানসিক চাপ তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া ঠিক হবে না। নতুন বন্ধুর সঙ্গে সময় আনন্দময় কাটবে। স্ত্রীর কোনও উদ্যোগে মানসিক শান্তি আসবে। শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। কোনও আশা পূর্ণ না হওয়ার আশঙ্কা। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে। কোনও মহিলার সাহায্য মিলতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। সন্তানের দিক থেকেও দুশ্চিন্তা আসতে পারে (Today Horoscope)।

ধনু
নেশা বা আসক্তি থেকে সাবধান না হলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে ভাল কিছু ঘটতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগাযোগ আসবে। ব্যয় বাড়বে। কোনও কাজ বারবার করেও সাফল্য নাও আসতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসবে। অপ্রয়োজনীয় ভাবনায় মনঃকষ্ট। লটারিতে আয় হতে পারে। কোনও বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা।

মকর
বাড়িতে ঝগড়া-বিবাদে মনঃকষ্ট। ব্যবসার কাজে ইতিবাচক কিছু ঘটবে। বিবাহের প্রস্তাব আসতে পারে। দুপুরের পর সাবধানে থাকতে হবে, ছোটখাটো বিপদ হতে পারে। আত্মীয়দের সঙ্গে তর্কের সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখবর আসছে। আর্থিক সুবিধা মিলবে। সামাজিক সম্মান বাড়বে। ব্যবসায় ভালো যোগাযোগ তৈরি হবে। খরচ বৃদ্ধির জন্য কিছুটা উদ্বেগে থাকবেন। চাকরির জায়গায় বাড়তি আয় হতে পারে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

কুম্ভ
চাকরির ভাল সুযোগ আসবে, মন খুশি থাকবে। পিতার সঙ্গে মতবিরোধে মনঃকষ্ট হতে পারে। প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দ পাবেন। খেলাধুলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা দেখা দিতে পারে। বিবাহ সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য মানসিক চাপ আনতে পারে। পড়াশোনায় উন্নতির সম্ভাবনা। ব্যবসায় বাড়তি চাপ থাকবে। বাড়িতে অতিথি আসতে পারেন (Today Horoscope)।

মীন
দুপুরের পর পাওনাদারদের থেকে কিছু অর্থ আদায় সম্ভব। সম্পত্তি সংক্রান্ত সমস্যা বাড়বে। অন্যের উপকারে খরচ বাড়বে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। চাকরির জায়গায় কিছু জটিলতা দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে তর্ক হতে পারে। একাধিক আয়সূত্র ধরতে গেলে বিপদ বাড়তে পারে। কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। খেলাধুলায় পুরস্কার পেতে পারেন। অকারণে রাগ বাড়তে পারে। নতুন কাজের প্রস্তাব আসতে পারে।

Related Articles