রাজ্যের খবর

TMC warning: “আমার চেয়ে খারাপ কেউ হবে না” কর্মীসভা থেকে হুঁশিয়ারি তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতির

TMC Bankura district president Tarashankar Roy warns party workers against disrespecting women

Truth Of Bengal: দক্ষিণ কলকাতা ল কলেজ কাণ্ডে উত্তাল গোটা বাংলা। যদিও অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ, তবুও তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে(TMC warning)। বিজেপি থেকে শুরু করে বাম-কংগ্রেস সকলেই সরকারের ভূমিকা নিন্দা করে দাবি করেছে যে ঘাসফুল শিবিরের অধীনে নারী নিরাপত্তা একেবারে তলানিতে ঠেকেছে বাংলায়। তবে ঘাসফুল শিবিরও পাল্টা দিয়েছে তাদের। পাশাপাশি, নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে। দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মহিলাদের সঙ্গে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

[আরও পড়ুন: Karol Bagh: কারোলবাগের মেগা মার্টে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন]

সেই বার্তাটি দলের সকল কর্মীদের দিলেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়(TMC warning)। ছাতনার কমলপুরে এক কর্মীসভা থেকে তিনি হুঁশিয়ারি দেন এবং জানান যে কেউ যদি মহিলাদের অসম্মান করেন, তাহলে তাঁর চেয়ে খারাপ কেউ হবে না। এছাড়াও তিনি এটাও জানান যে ঘাসফুল শিবির বরাবরই নারী সম্মানে বিশ্বাসী। এছাড়াও তিনি আরো একাধিক বার্তা দেন।

FB link: https://www.facebook.com/truthofbengal

তারাশঙ্কর রায় বলেন, “আমি সকলকেই বলতে চাই যে সম্মান দিয়ে কথা বলবেন মহিলাদের সঙ্গে(TMC warning)। যদি কেউ মহিলাদের অসম্মান করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দল বরাবরই নারী সম্মানে বিশ্বাসী। আমরা মহিলাদের সম্মান দেওয়ার কথা বরাবরই বলে এসেছি।” এবার দেখার বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নারী নিরাপত্তার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় শাসকদলের তরফ থেকে। তৃণমূল কি করে সেটাই এখন দেখার।

Related Articles